সেনাপ্রধানের সমালোচনা করায় ৮ অ্যাকটিভিস্ট গ্রেপ্তার

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ারের সমালোচনা করায় দেশটির সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
ওই ৮ জন পিটিআইর সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকটিভিস্ট বলে জানা গেছে।

মঙ্গলবার পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) পাঞ্জাব প্রদেশের বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করে।
এফআইএর বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআইর এই খবর জানিয়েছে।খবরে বলা হয়, সেনাপ্রধান ও সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়ে বিরূপ মন্তব্য করায় ওই ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

গত শনিবার অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করা হয়।
এরপর থেকেই জেনারেল বাজওয়ার বিরুদ্ধে টুইটারে প্রচারণা শুরু হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.