আইপিএল ইতিহাসের সেরা দুই দল চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টে সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই।
অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাইয়ের ট্রফি কেবিনেটে রয়েছে চারটি শিরোপা।
আইপিএলের আর কোনো দল তিনটি শিরোপাও জিততে পারেনি।
তাই এ দুই দলের মুখোমুখি লড়াইয়ে থাকে বাড়তি উত্তেজনা।
বৃহস্পতিবার রাতে শেষ বল পর্যন্ত লড়েছে দুই দল।
শেষ ওভারের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে চেন্নাইকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।
পুরো ম্যাচেই ছিল টানটান উত্তেজনা।
চেন্নাই-মুম্বাই ম্যাচের এ আকর্ষণ-আবেদনকে ভারত-পাকিস্তান ম্যাচের মতো মনে করেন ভারতের সাবেক অফস্পিনার হরভজন সিং।
আইপিএল ক্যারিয়ারে মুম্বাই ও চেন্নাই- দুই দলের হয়েই খেলেছেন হরভজন। ফলে কাছ থেকেই দেখেছেন দুই দলের অবস্থা।