আগামী বছরও আইপিএল খেলতে চান ধোনি

বয়সটা প্রায় ৪১ হয়ে গেছে। এই বয়সে এসে ক্রিকেটাররা সাধারণত কোচিংয়ে যুক্ত হন অথবা কেউ অন্য পেশায় জড়িয়ে পড়েন।
কিন্তু মহেন্দ্র সিং ধোনি এখনো দিব্যি খেলে যাচ্ছেন।
তাও আইপিএলের মতো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে।
এখনো চেন্নাই সুপার কিংসবে নেতৃত্ব দিচ্ছেন।
জানিয়েছেন আগামী মৌসুমেও খেলবেন এবং নেতৃত্ব দেবেন।

এবারের আইপিএল চেন্নাইয়ের জন্য খুব একটা ভালো যায়নি।
১৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ তাদের।
গতকাল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ৫ উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস।

স্টার স্পোর্টসের সঙ্গে আলাপকালে ধোনি বলেন, ‘অবশ্যই আমি আইপিএল ২০২৩ মৌসুমেও খেলবো। এটার কারণ খুব সহজ।
চেন্নাইয়ে না খেলা এবং সমর্থকদের ধন্যবাদ না জানানো হবে অন্যায়। মুম্বাই এমন এক জায়গা, যেখানে দল এবং ব্যক্তি হিসেবে আমি অনেক ভালোবাসা পেয়েছি। কিন্তু চেন্নাইয়ের ভক্তদের জন্য এটা কোনোভাবেই ভালো নয় (মুম্বাইয়ে অবসরের ঘোষণা দেওয়া)।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.