পাসপোর্ট পেতে হাইকোর্টে আসিফ আকবরে রিট

পাসপোর্ট অফিসে আবেদন করে না পাওয়ার পর পাসপোর্ট দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আসিফ আকবরের পক্ষে আইনজীবী সাজ্জাদ হায়দার ও এম আনিসুজ্জামান এ রিট দায়ের করেন।

রিট আবেদনে ১১ নভেম্বর আবেদন করা ই-পাসপোর্ট দিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না এবং নতুন ই-পাসপোর্ট দিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না; এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

রিটে স্বরাষ্ট্র সচিব, ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা অ্যান্ড ইমিগ্রেশন), পরিচালক (প্রশাসন ও অর্থ), পরিচালক (ই-পাসপোর্ট প্রকল্প), পরিচালক (বিভাগীয় ভিসা ও পাসপোর্ট অফিস, ঢাকা), যুগ্ম পরিচালকে (আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা) বিবাদী করা হয়েছে।

আসিফের আইনজীবী এম আনিসুজ্জামান জানান, গত বছরের ১১ নভেম্বর নতুন ই-পাসপোর্টের জন্য আবেদন করেন আসিফ। কিন্তু এখনও দেওয়া হয়নি। তাই তিনি রিট করেছেন।

বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামানের হাইকোর্টে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.