শাহজালালে সোয়া তিন কোটি টাকার মেমোরি কার্ডসহ গ্রেফতার ৪ জন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা এক লাখ ৩৪ হাজার মেমোরি কার্ড জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ সময় গ্রেপ্তার করা হয়েছে ফেব্রিকের ঘোষণায় ওই মেমোরি কার্ড আমদানির সঙ্গে সংশ্লিষ্ট ফ্লাই বার্ড এক্সপ্রেস সার্ভিস লিমিটেডের চার কর্মচারীকে।

শুক্রবার (১৪ অক্টোবর) এসব তথ্য নিশ্চিত করেছেন, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট বিভাগের উপ-পরিচালক সানজিদা খানম।

শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদ ভিত্তিতে গত ১২ অক্টোবর বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সের কুরিয়ার ইউনিটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টিম ফ্লাই বার্ড এক্সপ্রেস সার্ভিস লিমিটেডের পণ্যাগারে তল্লাশি চালিয়ে ফেব্রিক ঘোষণায় আনা চালানের কার্টন থেকে মেমোরি কার্ড সম্বলিত মোট ৬৬টি প্লাস্টিকের প্যাকেট উদ্ধার করে।

অভিযান চলাকালে ওই প্রতিষ্ঠানের কর্মচারীরা মেমোরি কার্ড সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় চার কর্মচারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে, আগেও শুল্ক কর পরিশোধ ছাড়া এরূপ পণ্য লুকিয়ে চোরাচালান করেছেন বলে তারা স্বীকার করেন।

শুল্ক গোয়েন্দা আরও জানায়, প্যাকেটগুলোতে ৪৩ হাজার পিস ৮ জিবি, ৩৩৫০০ পিস ১৬ জিবি, ৫২৫০০ পিস ৩২ জিবি এবং ৫৪০০ পিস ৬৪ জিবিসহ মোট এক লাখ ৩৪ হাজার ৪০০ পিস মেমোরি কার্ড পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ১৬ লাখ টাকা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.