যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ বিমান মহড়ার সময় বৃদ্ধিতে সম্মত

দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী বৃহস্পতিবার বলেছে, তারা যুক্তরাষ্ট্রের সাথে চলমান যৌথ বিমান মহড়ার সময় বাড়াবে।

উত্তর কোরিয়ার ‘সাম্প্রতিক উস্কানিমূলক’ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারণে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কয়েকশ’ যুদ্ধবিমানের অংশগ্রহণে সিউল ও ওয়াশিংটন তাদের এযাবতকালের সর্ববৃহৎ এ যৌথ বিমান মহড়া শুরু করে। খবর এএফপি’র।

পিয়ংইয়ংয়ের তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কয়েক ঘণ্টা পর এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী জানায়, ‘যৌথ বিমান বাহিনী ‘ভিজিল্যান্ট স্টর্ম’ নামের এ বিমান মহড়ার সময় বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছে। উত্তর কোরিয়ার সাম্প্রতিক উস্কানিমূলক কর্মকান্ডের ফলে গত ৩১ অক্টোবর থেকে তারা এ মহড়া চালানো শুরু করে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.