প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ায় ক্ষমা চাইলেন বাইডেন

২০১৬ সালের প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে আসায় ক্ষমা চেয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। জোর দিয়ে বলেন, তার প্রশাসন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে মার্কিন নেতৃত্বকে পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করছে।

গতকাল শুক্রবার মিসরের শার্ম এল-শেখ শহরে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ-২৭) বিশ্ব নেতাদের উদ্দেশ্যে এ কথা বলেন বাইডেন।

অবিলম্বে প্যারিস চুক্তিতে যোগ দিয়ে যুক্তরাষ্ট্র জলবায়ু সম্মেলন আহ্বান করবে বলেও জানান তিনি।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে দায়িত্ব গ্রহণের পরপরই প্যারিস চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেন। হোয়াইট হাউসে তার উত্তরসূরি বাইডেন দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টা পরই চুক্তিতে ফেরার ঘোষণা দেন। ওই চুক্তি অনুসারে, তাপমাত্রার ক্রমবর্ধমান বৃদ্ধি রোধে বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানোর জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।

বাইডেন বলেন, প্রেসিডেন্ট অফিসের প্রথম দিন থেকেই আমার প্রশাসন জলবায়ু সংকট মোকাবেলা এবং দেশে ও সারা বিশ্বে জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির জন্য সাহসী এজেন্ডার নেতৃত্ব দিয়েছে।

বাইডেন বলেন, আমরা প্রমাণ করছি ভালো জলবায়ু নীতি হলো ভালো অর্থনৈতিক নীতি। জলবায়ু নীতিতে আমাদের বিনিয়োগ যুক্তরাষ্ট্র ও সমগ্র বিশ্বের জন্য দৃষ্টান্তমূলক পরিবর্তন আনবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.