চীনের কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৩৬, নিখোঁজ দুই

চিনের হেনান প্রদেশের আনিয়াং শহরের একটি কারখানায় সোমবার বিধ্বংসী আগুন লেগে। আগুনে পুড়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুইজন।

মঙ্গলবার চীনা সেন্ট্রাল টেলিভিশনের (সিসিটিভি) বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

চীনের সংবাদমাধ্যমটি জানায়, সোমবার বিকেলে কেন্দ্রীয় হেনান প্রদেশের আনিয়াং শহরের একটি কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সোমবার বিকেল ৪টা ২২ মিনিটে উদ্ধারকারী পরিষেবাগুলি আনিয়াং শহরের কাইক্সিন্ডা ট্রেডিং কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠানটিতে অগ্নিকাণ্ডের খবর পেয়েছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ফোর্স পাঠানো হয়। পরে রাত ১১টার দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।

সিসিটিভি জানায়, মৃত ও নিখোঁজ ছাড়াও, দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

কারখানা কর্তৃপক্ষ বলেছে, অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেনি তারা।

এর আগে ২০১৯ সালের মার্চে চীনের ইয়ানচেঙের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৭৮ জনের মৃত্যু হয়। এ সময় আশপাশের কয়েক কিলোমিটার এলাকার ঘরবাড়ি ধ্বংস হয়।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.