মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, সৌদি থেকে আসা বিমানের জরুরি অবতরণ

ভারতের স্পাইস জেটের একটি বিমান যান্ত্রিক ত্রুটি কারণে কেরালার কোচি বিমান বন্দরে জরুরি অবতরণ করল। সৌদি আরব থেকে কেরলের কোঝিকোড়ের উদ্দেশে রওনা হয়েছিল স্পাইস জেটের একটি বিমান। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে মাঝপথেই বিমানটিকে জরুরি অবতরণ করতে হল কোচিতে। বিমানবন্দরেও জারি করা হলে জরুরি অবস্থা।

ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়। এদিন স্পাইস জেট-এর এসজি-৩০৬ সৌদি আরবের জেদ্দা থেকে কেরলের কোঝিকোড়ের উদ্দেশে রওনা হয়েছিল। কিন্তু মাঝপথেই বিমানটিতে কিছু যান্ত্রিক গোলযোগ লক্ষ্য করেন বিমানচালক সহ অন্যান্যরা। এরপরেই কোচিতে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সন্ধ্যা ৬.২৭ নাগাদ কোচি বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এর প্রায় ঘণ্টাখানেক পর, ৭.১৯ নাগাদ কোনও সমস্যা ছাড়াই অবতরণ করে বিমানটি। তারপরেই বিমানবন্দরের জরুরি অবস্থা তুলে নেওয়া হয়। যাত্রীরা সকলে সুস্থ আছেন বলে জানানো হয়েছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.