হযরত শাহজালাল বিমানবন্দরে তেলবাহী ট্যাংকলরিতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুইটি তেলবাহী ট্যাংকলরিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

আজ বুধবার সকাল ১০টা ১২ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

 

তিনি বলেন, সকাল ১০টায় দুইটি তেলবাহী ট্যাংকলরিতে আগুন লাগার খবর পেয়ে উত্তরা ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.