কুয়াশার জের,৮ টি আন্তর্জাতিক বিমান ঘুরিয়ে অবতরণ করানো হল কলকাতা বিমানবন্দরে

রাজ্যের বিভিন্ন জায়গায় বেড়েছে কুয়াশার দাপট। আর সেই কারণে বিপাকে বিমান যাত্রীরা। বুধবারও ঘটল এমনই ঘটনা।বাংলাদেশ বিমানবন্দরে দৃশ্যমানতা কম থাকার কারণে ৮ টি আন্তর্জাতিক বিমান ঘুরিয়ে অবতরণ করানো হল কলকাতা বিমানবন্দরে।

 

বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দৃশ্যমানতা কম থাকায় সব বিমান ঘুরিয়ে দেওয়া হয়।

কুয়েত থেকে ঢাকাগামী জাজিরা এয়ারওয়েজের জে৯ ৫৩৩ বিমানটি ১৬৭ জন যাত্রী ও ৬ জন ক্রু-কে নিয়ে অবতরণ করে ভোর ৫ টা আট মিনিটে। কুয়ালালামপুর থেকে ঢাকাগামী বিমান বিএস ৩১৮-তে ছিলেন ১৬১ জন যাত্রী ও ৬ জন কেবিন ক্রু, কলকাতা থেকে ঢাকাগামী ইন্ডিগো বিমানে ছিলেন ১৬৮ জন যাত্রী ৬ জন কেবিন ক্রু, জাজিরা এয়ার ওয়েজের কুয়েত থেকে ঢাকাগামী বিমানে ছিলেন ১৬৫ জন যাত্রী ৬ জন কেবিন ক্রু, আমেরিকা থেকে থেকে ঢাকাগামী বিমানে ১২৭ জন যাত্রী ৬ জন কেবিন ক্রু ছিলেন, আলফ এয়ার ওয়েজের বিমান একটি বাহারিন থেকে ঢাকা যাচ্ছিল ১৮২ জন যাত্রী ও ৬ জন কেবিন ক্রুকে নিয়ে। এছাড়া সালাম এয়ারওয়েজের বিমান মাস্কাট থেকে ঢাকা যাচ্ছিল ১৬২ জন যাত্রী নিয়ে, ১৫৮ জন যাত্রী নিয়ে অন্য একটি বিমান কুয়ালালামপুর থেকে ঢাকা যাচ্ছিল। কুয়াশার কারণে ব্যাহত হয়ে যায় বিমান পরিষেবা।

বুধবার সকাল থেকেই কুয়াশায় ঢেকে ছিল শহর। যদিও কলকাতার বিমান পরিষেবায় তেমন কোনও ব্যাঘাত ঘটেনি বলেই জানা যাচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.