কাবুল বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ!

নতুন বছরের শুরুতে ভয়াবহ বিস্ফোরণ কাবুলে। রবিবার সকালে কাবুলের সামরিক বিমানবন্দরে বিস্ফোরণ ঘটে। স্থানীয় প্রশাসনের অনুমান, বিপুল সংখ্যক মানুষ এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। তালিবান সেনার মুখপাত্র আবদুল নাফি টাকোর এই খবর জানিয়েছেন।

রবিবার স্থানীয় সময় সকাল আটটা নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুলের সামরিক বিমানবন্দর। বিস্ফোরণের কারণ জানা যায়নি বলেই দাবি করেছে তালিবান।

সেনার মুখপাত্র জানিয়েছেন, “আজ সকালে কাবুলের সামরিক বিমানবন্দরের বাইরে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় প্রচুর মানুষের মৃত্যু হয়েছে বলে অনুমান। হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। কে কী উদ্দেশে হামলা চালিয়েছে, তা জানা যায়নি।”

সংবাদ সংস্থা রয়টার্সের তরফে জানা গিয়েছে, আপাতত কাবুলের একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকা সিল করে তল্লাশি চালানো হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.