টুইটার হ্যাক, ২০ কোটি টুইটার ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস

২০ কোটিরও বেশি টুইটার ব্যবহারকারীর ইমেইল ঠিকানা চুরি করেছে হ্যাকাররা। এরইমধ্যে একটি অনলাইন হ্যাকিং ফোরামে ঠিকানাগুলো পোস্ট করা হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ডিসেম্বর ইসরায়েলের সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণকারী কোম্পানি হাডসন রকের সহ-প্রতিষ্ঠাতা অ্যালন গ্যাল প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ করেন। গ্যাল লিখেন, দুর্ভাগ্যজনকভাবে প্রচুর গ্রাহকের তথ্য চুরি করা হয়েছে। টুইটারে এই হ্যাকিংয়ের ঘটনাকে তার দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের ঘটনাগুলোর মধ্যে একটি বলে উল্লেখ করেন।

হ্যাকারের পরিচয় বা অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ২০২১ সালের শুরুর দিকে এই হ্যাকিংয়ের ঘটনা ঘটে। অর্থ্যাৎ টেসলাপ্রধান ইলন মাস্ক টুইটারের মালিকানা কিনে নেওয়ার আগেই হ্যাক হয়।

অন্যদিকে, ডিসেম্বরে এক হ্যাকার টুইটারের যতগুলো অ্যাকাউন্ট হ্যাক করার কথা বলেছিলেন তার সঙ্গে এ সংখ্যা মিলছে না। ওই হ্যাকার দাবি করেছিলেন, প্রায় ৪০ কোটি টুইটার ব্যবহারকারীর ফোন নম্বর, ইমেইল ঠিকানাসহ ব্যক্তিগত তথ্য সাইবার হামলা চালিয়ে সংগ্রহ করেছেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.