কুয়াশায় ঢাকার ফ্লাইট গেল চট্টগ্রামে

ঘন কুয়াশার কারণে ওমান থেকে আসা একটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি। ফলে সেটি চট্টগ্রামে অবতরণ করে।

আজ শুক্রবার সকালে শাহজালাল বিমানবন্দরের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান এই তথ্য জানান।

তিনি বলেন, ওমান থেকে একটি ফ্লাইট ঢাকায় এসেছিল। কিন্তু ভিজিবিলিটি কম থাকায় সেটি নামতে পারেনি। চট্টগ্রাম ফিরে গেছে। তবে এখনও অবতরণ করেছে কি না সে খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, মাঝে মাঝে ভেজিবিলিটি বাড়ছে কমছে তবে এটা বেশি সময় স্থায়ী হচ্ছে না। এখন মোটামুটি ভালোর দিকে।

গতকালও দুটি ফ্লাইট ভিজিবিলিটির কারণে হজরত শাহজালাল বিমানবন্দরে নামতে পারেনি। একটি নামে কলকাতায় আরেকটি সিলেটে। সিলেটে অবতরণ করা ফ্লাইটটি ডোমেস্টিক ছিল, আর কলকাতায় চলে যাওয়া ফ্লাইটটি আন্তর্জাতিক ছিল বলে জানান তিনি।

ওমান থেকে আসা ফ্লাইটটিতে হকি খেলোয়াড়রা এসেছিলেন বলে জানা গেছে। ‌ তাদের হজরত শাহজালাল বিমানবন্দরে গ্রহণের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের একটি টিম সেখানে অবস্থান করছিল সকাল থেকে। কিন্তু সেই ফ্লাইট ঘন কুয়াশার কারণে সঠিক সময়ে অবতরণ করতে পারেনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.