নেপালে ৭২ জন আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, ১৬ জনের মরদেহ উদ্ধার

নেপালের পোখারায় ৭২ জন যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হবার ঘটানা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়বে।

জানা গেছে, নেপালে ইয়েতি এয়ারলাইন্সের একটি এটিআর-৭২ বিমান রোববার রাজধানী কাঠমান্ডু থেকে পোখরায় যাচ্ছিল। এসময় পোখরার নতুন ও পুরাতন বিমানবন্দরের মাঝামাঝি জায়গায় একটি পাহাড় ঘেরা স্থানে প্লেনটি আছড়ে পড়ে।

নেপালি সংবাদমাধ্যম নেপাল লাইভ টুডে জানিয়েছে, বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়বে। তবে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে।

এদিকে দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল তার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন। রাষ্ট্রীয় সংস্থাগুলোকে উদ্ধার অভিযানে অংশ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

সামাজিকে যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্লেনটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ধারণা করা হচ্ছে, বিধ্বস্ত হওয়ার পরই এটিতে আগুন ধরে যায়। কি কারণে এ ঘটনা ঘটল সেটি এখনো জানা যায়নি।

প্লেনটিতে সব মিলিয়ে ৭২ জন আরোহী ছিলেন। এরমধ্যে ৬৮ জন যাত্রী। আর বাকি চারজন কেবিন ক্রু।

প্লেন বিধ্বস্তের ঘটনা ঘটার পরই সেখানে দ্রুত ছুটে যান উদ্ধাকারীরা। এখন প্লেনের ভেতর আটকে থাকাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন তারা।

ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বার্তৌলা বার্তাসংস্থা এপিকে বলেছেন, ‘উদ্ধার কাজ চলছে, আমরা এখনো জানি না কেউ বেঁচে আছেন কিনা।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.