ঘন কুয়াশায় বিপর্যস্ত অর্ধশতাধিক ফ্লাইট

ঘন কুয়াশার কারণে লণ্ডভণ্ড হয়েছে দেশের সর্ববৃহৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট শিডিউল।

আজ রোববার ভোর ৪টা থেকে সাকল সাড়ে ৮টা পর্যন্ত রানওয়ে কুয়াশায় ঢাকা থাকায় নির্ধারিত সময়ের ১ থেকে ২ ঘণ্টা সময় পর ছেড়েছে ফ্লাইটগুলো।

বিমানবন্দর সূত্র জানায়, কুয়াশার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের গুয়াঞ্জু ফ্লাইট চট্টগ্রামে, কাতার, শারজাহ ও ওমানের মাস্কাট থেকে আগত ফ্লাইট ঢাকায় অবতরণে ব্যর্থ হয়ে সিলেট বিমানবন্দরে অবতরণ করে। এছাড়াও ব্যাংকক থেকে আগত একটি কার্গো ফ্লাইট ও দিল্লি থেকে ঢাকাগামী ভিস্তারা এয়ারলাইন্সের ফ্লাইটটি কলকাতায় অবতরণ করে।

ভোর থেকে জাজিরা এয়ারওয়েজ, সালাম এয়ার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ফ্লাই দুবাই, এমিরেটস ও এয়ার অ্যারাবিয়ার ১২টি ফ্লাইট অবতরণের অপেক্ষায় ঢাকার আকাশে চক্কর খেয়েছে। পরে নির্ধারিত সময়ের চেয়ে ১ থেকে ২ ঘণ্টা বিলম্বে নেমেছে।

এছাড়াও আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের প্রায় ৩০টি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকা বিমানবন্দর থেকে উড্ডয়ন করতে পারেনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.