বরগুনার জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে ডিবির অভিযান, ৪ দালাল আটক

বরগুনার জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের চার সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।

গত রোববার দুপরে তাদের আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় একজন অসুস্থ থাকায় মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

আটক চার দালাল হলেন- বরগুনা সদর উপজেলার লাকুরতলা গ্রামের তরিকুল ইসলাম, পৌর শহরের সরকারি বালিকা বিদ্যালয় সড়ক এলাকার বিজন কুমার ঘোষ, পাথরঘাটা উপজেলার মাদারতলী গ্রামের জাকির হোসেন ও ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার হদুয়া গ্রামের বাসিন্দা মিরাজ মোল্লা।

বরগুনা জেলা ডিবির ওসি শহীদুল ইসলাম খান মিলন জানান, ঐ দালাল চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে পাসপোর্ট করার নামে হয়রানি করে আসছিল। এদের বিরুদ্ধে সাধারণ মানুষকে জিম্মি করে টাকা-পয়সা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

তিনি আরো জানান, আটক তিন দালালকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। দালাল চক্রের অপর সদস্য বিজন ঘোষ অসুস্থ থাকায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.