ইউক্রেনের সঙ্গে রাশিয়া আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন রুশ ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ভার্সিনিন। তবে এতে কোনো পূর্বশর্ত থাকবে না বলে জানিয়েছেন তিনি।
একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে রুশ ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনের সঙ্গে রাশিয়া আলোচনায় বসতে প্রস্তুত। তবে বর্তমান বাস্তবতার ওপর ভিত্তি করে এ আলোচনা হবে।
সাক্ষাতকারে সিনিয়র এই কূটনীতিক আরো বলেন, আলোচনার মাধ্যমে যে কোন শত্রুতা শেষ হয়। স্বাভাবিকভাবে এ কথা আমরা আগেও বলেছি। আমরা এ ধরনের আলোচনার জন্যে প্রস্তুত। তবে এসব আলোচনায় কোন পূর্বশর্ত থাকবে না। বিদ্যমান বাস্তবতার আলোকেই আলোচনা হবে।
তিনি বলেন, সিদ্ধান্তগুলো কিয়েভ ঠিক করে না। এগুলো অন্যান্য রাজধানীতে ঠিক হয়। প্রাথমিকভাবে ওয়াশিংটন ও ব্রাসেলসে, সুতরাং প্রশ্নগুলো সেখানে পাঠানো দরকার।
বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে এ ধরনের আলোচনা সম্ভব কিনা, এমন প্রশ্নের জবাবে ভার্সিনিন বলেন, এটি আমাদের ওপর নির্ভর করছে না। আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। এখন বাইডেন যদি যথেষ্ট সতর্ক ও জ্ঞানী হতেন, আমি তাকে ও তার সাঙ্গপাঙ্গদের বুঝাচ্ছি।