বেসরকারী ভারতীয় বিমান সংস্থা ‘স্পাইসজেট’ বিমানের ককপিটে কফি ও মিষ্টি রেখে খাওয়ার অভিযোগ উঠেছে দুই পাইলটের বিরুদ্ধে। অভিযোগের জেরে তারা আপাতত তারা বিমান বিমান উড়াতে পারবে না।
চলতি সপ্তাহের শুরুতে ‘স্পাইসজেট’ বিমানের কন্ট্রোল প্যানেলে রাখা একটি কফির কাপ ও মিষ্টির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর ঘটনাটি প্রকাশ্যে আসে। ছবিটি যখন তোলা হয়েছিল তখন বিমানটি ৩৭ হাজার ফুট উচ্চতায় উড়ছিল।
ছবিটি সবার মধ্যে ক্ষোভের জন্ম দেয়। ফলে ভারতের এভিয়েশন রেগুলেটর এই এয়ারলাইনের বিরুদ্ধে একটি সতর্কতা জারি করে। গতকাল বুধবার স্পাইসজেটের তরফ থেকে বলা হয়েছে, তারা বিষ োয়টি খতিয়ে দেখছে। পাইলট দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তারা বলেছে ছিবিটি নেওয়া হয়েছে যখন তারা ডিউটি করছিল না।’
স্পইসজেট আরো জানায়, ‘উভয় পাইলটের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ততদিন ওই দুই পাইলটকে বিমান উড়ানোর জন্য নিষিদ্ধ করা হয়েছে। ককপিটের ভিতরে খাবার খাওয়ার নিয়ম নেই এমনিতেই। সেই নিয়ম লঙ্ঘন করার ক্ষেত্রে স্পাইসজেটের একটি কঠোর নীতি রয়েছে। সমস্ত ফ্লাইট ক্রু সদস্যদের সেই নিয়ম মেনে চলতে হবে। তদন্ত শেষে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনাটি ৮ মার্চ হিন্দু উৎসব হোলির দিন ঘটেছিল। বিমানটি দিল্লি থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর গুয়াহাটিতে দিকে যাচ্ছিল। মাঝ পথেই এমনটা ঘটেছিল। কফি যদি বিমানের কন্ট্রোল প্যানেলে পড়ে যেত, তাহলে যান্ত্রিক গোলযোগের সম্ভাবনা দেখা দিতে পারত। এ ছাড়া মাঝ আকাশে বিমানে বিপত্তিও দেখা দিতে পারত। এই ধরনের ‘অপেশাদার আচরণের’ কারণে দুই পাইলটের বিরুদ্ধেই তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে স্পাইসজেট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, একের পর এক বিপত্তির জেরে এর আগে স্পাইসজেটের হাতে নোটিশ ধরিয়েছিল ডিজিসিএ। স্পাইসজেটের সূচি অনুযায়ী ৫০ শতাংশ বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল গতবছর। এই নোটিশ পাঠানোর আগের ১৭ দিনে আটবার বিপত্তির সম্মুখীন হয়েছিল স্পাইসজেটের বিমান। পরে সেই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয় গত সেপ্টেম্বরে।
সূত্র: বিবিস।