বিমানবন্দর সড়কের যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা

বিমানবন্দর সড়কের যাত্রীদের হাতে সময় নিয়ে বের হওয়ার নির্দেশনা দিয়েছে এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম (এডিসি)।

রোডস অ্যান্ড হাইওয়ের (আরএইচডি) বরাত দিয়ে গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করেছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পের বাস্তবায়নকারী এই সংস্থা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সেতু নির্মাণের প্রয়োজনে বিমানবন্দর মহাসড়কে ৩১ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত প্রতি শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গাড়ি চলাচল সীমিত থাকবে।

বিজ্ঞপ্তি অনুসারে ৩১ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত ১৩টি শুক্রবার রয়েছে। এই ১৩ রাতে ৭ ঘণ্টা করে ওই পথে যান চলাচল সীমিত থাকবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.