আপত্তি তুলে নিলেন এরদোয়ান, ন্যাটোর সদস্যপদ পাচ্ছে সুইডেন

অবশেষে বিশ্বের সর্ববৃহৎ সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে যাচ্ছে সুইডেন। এক বছরেরও বেশি সময় আগে ন্যাটোর সদস্যপদ পেতে আবেদন করেছিল দেশটি। কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আপত্তির কারণে সুইডেনের সদস্যপদ থমকে ছিল।

গতকাল সোমবার ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ এক টুইট বার্তায় জানান, এরদোয়ান তার আপত্তি তুলে নিয়েছেন এবং জানিয়েছেন, সুইডেনের সদস্যপদকে সমর্থন জানাবেন তিনি। আর দেশটির সদস্যপদের চূড়ান্ত অনুমোদন দিতে এ সংক্রান্ত আইন দ্রুততম সময়ের মধ্যে তুরস্কের সংসদে পাঠাবেন। স্টলটেনবার্গ বিষয়টিকে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করেছেন।

ন্যাটো মহাসচিব এক সংবাদ সম্মেলনে বলেন, আমি ঘোষণা করতে পেরে আনন্দিত, প্রেসিডেন্ট এরদোয়ান যত দ্রুত সম্ভব গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে সুইডেনের যোগদানে নিরাপত্তা এবং সমর্থন নিশ্চিত করার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মতি হয়েছেন। আর এই বিষয়টিকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন স্টলটেনবার্গ।

ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য সামরিক জোটের সব সদস্যের অনুমোদন প্রয়োজন হয়। গত বছর থেকে সুইডেনের ন্যাটোতে যোগদান বন্ধ করে দেয় তুরস্ক। স্টকহোমকে কুর্দিদের আশ্রয় দেয়ার অভিযোগ এনে আঙ্কারাকে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে দেশটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.