রাজনীতি থেকে অবসরের ঘোষণা থাই প্রধানমন্ত্রীর

রাজনীতি থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা। সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলের ৯ বছর পর মঙ্গলবার তিনি রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন। আপাতত সাময়িকভাবে দায়িত্বে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ওচা।

গত ১৪ মে থাইল্যান্ডের নির্বাচনে সেনাসমর্থিত ক্ষমতাসীন দল থাই নেশন পার্টির চরম ভরাডুবি হয়। পার্লামেন্টের নিম্নকক্ষের ৫০০টি আসনের মধ্যে মাত্র ৩৬টিতে জয় পেতে সমর্থ হয় দলটি। তখনই ধারণা করা হচ্ছিল, ওচা রাজনীতি থেকে সরে যেতে পারেন।  মঙ্গলবার তিনি সেই ধারণার সত্যতা প্রমাণ করেন। তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত ওচা তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী থাকতে রাজি।

প্রায়ুথ চান ওচা থাইল্যান্ডের সাবেক সেনাপ্রধান। কট্টর রাজতন্ত্রবাদী ওচা ২০১৯ সালের নির্বাচন পর্যন্ত জান্তার নেতৃত্ব দিয়েছেন।

ক্ষমতার ৯ বছরে প্রায়ুথ চান ওচা আদালতে মামলা, পার্লামেন্টের নিম্নকক্ষে আস্থা ভোট এবং রাস্তায় রাস্তায় বিরোধীদের বিক্ষোভের মতো নানা প্রতিকূল পরিস্থিতি পাড়ি দিয়েছেন। বিরোধীরা তাকে জনরায় নিয়ে ক্ষমতায় না আসা একজন সুবিধাবাদী হিসেবেই দেখে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.