গাজায় আকাশ, সাগর আর স্থলপথে হামলা চালাচ্ছে ইসরাইল

গাজা উপত্যকায় একযোগে আকাশ, সাগর আর স্থলপথে সর্বাত্মক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। আট দিন ধরে অবশ্য ইসরাইল ভয়াবহ বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সেইসাথে সীমান্তে বিপুল সৈন্য ও সরঞ্জাম মোতায়েন করেছে। ইসরাইলি হামলায় গাজায় গত ২৪ ঘণ্টাতেই নিহত হয়েছে চার শতাধিক।

ইসরাইলি ডিফেন্স ফোর্স শনিবার রাতে জানিয়েছে, তাদের ব্যাটালিয়ন ও সৈন্যদের সারা দেশে মোতায়েন করা হয়েছৈ। তারা যুদ্ধের জন্য চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি সম্পন্ন করছে। তারা স্থল হামলার ওপর ব্যাপক জোর দিচ্ছে।

এদিকে গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি ওয়াফা নিউজ অ্যাজেন্সি জানিয়েছে, চার শতাধিক নিহত হওয়ার পাশাপাশি ১৫ শ’র বেশি লোক আহত হয়েছে। ইসরাইলি হামলায় অন্তত ২,২১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৮,৭১৪ জন। নিহতদের মধ্যে ৭০০ শিশু রয়েছৈ। পশ্চিম তীরে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়ে গেছে।

অন্য দিকে নিহত ইসরাইলির সংখ্যা ১৩ শ’ ছাড়িয়ে গেছে। এছাড়া আহত হয়েছে ৩,৪০০।

গাজা উপত্যকায় ইসরাইলি অভিযানে ১৩ শ’র ও বেশি ভবন ধ্বংস হয়েছে। প্রায় এক সপ্তাহব্যাপী ইসরাইলি বাহিনীর ভয়াবহ বোমা বর্ষণের পর জাতিসঙ্ঘ শনিবার এ কথা বলেছে।

জাতিসঙ্ঘের মানবিক সংস্থা ওসিএইচএ বলেছে, ওই ভবন গুলোর ‘৫,৫৪০টি আবাসন ইউনিট’ ধ্বংস হয়ে গেছে এবং আরো প্রায় ৩,৭৫০টি বাড়ি এত খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে এগুলো বসবাসের অযোগ্য।

চলমান সংঘাতের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দোষারোপ করার সময় শুক্রবার গাজা উপত্যকা এবং ইসরাইলে ‘মানবিক যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘে নিযুক্তি রাশিয়ার রাষ্ট্রদূত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.