বিমানবন্দর থেকে স্বর্ণ চুরি, তদন্ত প্রতিবেদন ২২ নভেম্বর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম হাউজের ভল্ট থেকে ৫৫ কেজি স্বর্ণ চুরির মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ নভেম্বর ধার্য করেছেন আদালত।

গতকাল রোববার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উত্তরা জোনাল টিমের পরিদর্শক রাশেদুল ইসলাম প্রতিবেদন দাখিল করতে পারেননি।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত প্রতিবেদন দাখিলের এ তারিখ ধার্য করেন।

মামলাটিতে এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, সহকারি রাজস্ব কর্মকর্তা শহিদুল ইসলাম, শাহিদুল ইসলাম সাহেদ, আকরাম শেখ, মাসুম রানা, সিপাহী মোজাম্মেল হক, নিয়ামত হাওলাদার, রেজাউল করিম ও আফজাল হোসেন।

প্রায় ১৫ কোটি টাকা মূল্যের এসব স্বর্ণ উধাওয়ের বিষয়টি গত ৩ সেপ্টেম্বর অফিস খোলার পর কর্মকর্তাদের নজরে আসে। এ ঘটনায় কাস্টমসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মূলত যে স্বর্ণ যাত্রীদের কাছ থেকে জব্দ করা হতো তা কাস্টমস হাউজের গুদামে রাখা হয়েছিল। তবে কীভাবে এতো পরিমাণ স্বর্ণ উধাও হলো সে বিষয়ে কাস্টমসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

এ ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে একটি মামলাটি দায়ের করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.