কলকাতা বিমানবন্দরে বৈদেশিক মুদ্রাসহ ৩ বাংলাদেশি আটক

কলকাতা বিমানবন্দরে বৈদেশিক মুদ্রাসহ তিন বাংলাদেশিকে আটক করেছে শুল্ক অধিদফতর।

গতকাল শনিবার (২৩ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে তাদের আটক করা হয়েছে। ব্যাগে করে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা নিয়ে যাচ্ছিলেন তারা।

জানা গেছে, শনিবার ঢাকার উদ্দেশ্যে কলকাতা বিমান বন্দরে আসেন দুইজন বাংলাদেশি। তাদের ব্যাগ স্ক্রিনিংয়ের সময় বিপুল পরিমাণ মুদ্রা ধরা পড়ে। তখনই দুই যাত্রীকে আটক করা হয়।

বিমানবন্দরে নিযুক্ত শুল্ক দফতরের কর্মকর্তা জানায়, তাদের ব্যাগ তল্লাশি করে ৭০ হাজার কানাডিয়ান ডলার এবং ৬০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে।

অপরদিকে, আরেক বাংলাদেশি দুবাই যাচ্ছিলেন। তার লাগেজ চেকিংয়ের সময় উদ্ধার হয় প্রচুর বৈদেশিক মুদ্রা। অভিযুক্তের ব্যাগ তল্লাশি করে এক লাখ ২০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে।

এই দুই ঘটনায় মহম্মদ ফিরোজ, মহম্মদ লুফার রহমান ও মহম্মদ জুয়েল রানা নামের তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তিন জনকেই জিজ্ঞাসাবাদ করছেন  শুল্ক কর্মকর্তারা। এই অর্থের উৎস কী তা এখনও জানা যায়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.