কলকাতা বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ, অল্পের জন্য বাঁচলেন শত শত যাত্রী!

ভারতের কলকাতা বিমানবন্দরে দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল বুধবার (২৭ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। ওই সময় ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানকে ধাক্কা দেয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ইন্ডিগোর ধারভাঙ্গাগামী বিমানটি রানওয়েতে প্রবেশের সময় অপেক্ষারত ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানকে ধাক্কা মারে। এতে ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের ডানা ভেঙে মাটিতে পড়ে যায়। অপরদিকে ইন্ডিগোর বিমানের ডানার উপরের অংশ ভেঙে যায়।

বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, এ ঘটনার পর ভারতের বেসরকারি বিমান চলাচল অধিদপ্তর (ডিজিসিএ) ইন্ডিগো এ৩২০ ভিটি-আইএসএস মডেলের বিমানটির দুই পাইলটকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অপসারণ করে এবং বিশদ তদন্তের নির্দেশ দেয়। ইন্ডিগোর বিমানটিতে ১৩৫ জন যাত্রী ছিলেন। যার মধ্যে শিশু ছিল চারজন।

এই সংঘর্ষের কারণে কলকাতা এবং ধারভাঙ্গায় চলাচল করা ইন্ডিগো ৬ই ৬১৫২ ফ্লাইটটি বিলম্ব হয়। এ সময় যাত্রীদের বিশ্রামের ব্যবস্থা করা হয় এবং অন্য আরেকটি বিমানে করে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।
সূত্র: এনডিটিভি

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.