নড়াইলে ধান ক্ষেতে জরুরী প্রশিক্ষণ বিমান অবতরণ

যান্ত্রিক ত্রুটির কারণে নড়াইলের তারাশি গ্রামের বিলে ধানক্ষেতে একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে।

আজ বুধবার (৩ এপ্রিল) বিকেল পৌনে তিনটার দিকে বিমানটি অবরতণ করে। বিমানে থাকা স্কোয়াড্রন লিডার নাদিম ও মাহফুজ সুস্থ আছেন।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি বিলের মধ্যে যশোর বিমান বন্দর থেকে আসা একটি প্রশিক্ষণ বিমান বিকেল পৌনে তিনটার দিকে অবতরণ করে। হঠাৎ করে বিমানটি  উপর থেকে নিচের দিকে নামতে থাকে। এক পর্যায়ে ধানের ক্ষেতে নেমে পড়ে। তাৎক্ষণিকভাবে বিলের মাঝে কৃষিকাজে নিয়োজিত কৃষক ও এলাকাবাসী বিমানের কাছে ছুটে যান।

প্রত্যক্ষদর্শী হেদায়েত হোসেন ও আব্দুল্লাহ জানান, বিমানটি অবতরণের পর ভেতর থেকে দুজন লোক বের হয়ে আসেন। তারা দুজনেই সুস্থ আছেন।

এ দিকে খবর শুনে নড়াইল থেকে দমকল বাহিনীর সদস্য ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে দ্রুত ছুটে যান। এছাড়া প্রশিক্ষণ বিমান অবতরণের খবর শুনে এলাকার শত শত উৎসুক নারী পুরুষ বিলের মধ্যে বিমান দেখার জন্য ভীড় করেন।

নড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মাসুদ রানা বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি অবতরণের খবর পাই বিকাল তিনটার দিকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাই। প্রশিক্ষণ বিমানে থাকা স্কোয়াড্রন লিডার নাদিম ও মাহফুজ সুস্থ আছে। খবর শুনে যশোর থেকে বিমনা বাহিনীর একটি হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছেছে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.