বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি এখন বুদাপেস্টের উদ্দেশে রওয়ানা হবে। এর আগে এয়ারক্রাফটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী এই বিশেষ ফ্লাইটটি তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে।
রোববার (নভেম্বর ২৭) সকালে ভিভিআইপি ফ্লাইটটি (বিজি-১০১১) প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকা ছেড়ে যায়।
বিমান এর ব্যবস্থাপনা পরিচালক মুসাদ্দিক আহমেদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, ‘বোয়িং ৭৭৭’ এয়ারক্রাফটি বর্তমানে তুর্কমেনিস্তানে ‘অনগ্রাউন্ড’ রয়েছে।’
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ২৮ নভেম্বর থেকে শুরু হবে তিন দিনের বিশ্ব পানি সম্মেলন। এই বিশ্ব পানি সম্মেলনে যোগ দিতে এবং একই সঙ্গে দ্বি-পাক্ষিক সরকারি সফরে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিমানের জনসঙযোগ কর্মকর্তা শাকিল মেরাজ বলেন, ‘প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ ফ্লাইটি বুদাপেস্ট যাওয়ার পথে ডাইভাট হয়ে ল্যান্ডিং করেছে তুর্কমেনিস্তানের আসগাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে উড়োজাহাজটির মেরামতের কাজ চলছে। চারজন ইঞ্জিনিয়ার কাজ করছেন। আশা করি, দ্রুত মেরামত হয়ে যাবে। মেরামত শেষে পুনরায় বুদাপেস্টের উদ্দেশে রওনা করবে।’ তিনি আরও বলেন, ‘যদি উড়োজাহাজটি ঠিক না হয়, সমস্যা হবে না। আমরা বিকল্প উড়োজাহাজ পাঠিয়েছি, সেটি দ্রুত সেখানে পৌঁছে গেছে।শাকিল মেরাজ বলেন, সকাল ১১টায় ঢাকা থেকে একটি ফ্লাইট ছেড়ে গেছে লন্ডনের উদ্দেশ্যে। ওই ফ্লাইটটির সং্গে যোগাযোগ করে তাকে লন্ডন না গিয়ে তুর্কেমেনিস্তানে অবতরণ করার জন্য বলা হয়েছে। বাঙলাদেশ সময় বিকাল ৪টা ১০ মিনিটে ঢাকা-লন্ডনের ওই ফ্লাইটটি তুর্কেমেনিস্তানে অবতরণ করেছে। জানাগেছে এর মধ্যে যদি প্রধানমন্ত্রীকে বহনকারী এয়ারক্রাফটটি সচল না হয় তাহলে ঢাকা-লন্ডনের ফ্লাইট দিয়ে প্রধানমন্ত্রীকে পাঠানো হতে পারে। অপর দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি তুর্কেমেনিস্তানে অবতরণ করেছে দুপুর আড়াই টায়।
এর আগে হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডারের আমন্ত্রণে বুদাপেস্ট পানি সম্মেলন ২০১৬-এ যোগ দিতে চারদিনের সফরে বুদাপেস্টের উদ্দেশে রবিবার সকালে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন এলজিআরডি ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
বিমানের একটি সুত্রে জানাগেছে নতুন আনা বোয়িঙ ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের ইঞ্জিনে তেলের প্রেসার কম থাকায় আকাশে থাকা অবস্থায় উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বাধ্য হয়ে পাইলট জাহাজটি জরুরী অবতরণ করেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পররাষ্ট্র সচিব একেএম শহীদুল হকসহ ব্যবসায়ী প্রতিনিধি দল।
বুদাপেস্টের ফোর সিজনস হোটেল গ্রেসহ্যাম প্যালেসে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। চার দিনের সফরে এই হোটেলেই অবস্থান করবেন শেখ হাসিনা। আগামী ৩০ নভেম্বর রাতে দেশে ফিরবেন তিনি।