ধর্ষণকারীকে বিয়ে: আইন বাতিলের দাবিতে শক্ত অবস্থানে লেবাননের নারীরা

imgধর্ষণের শিকার নারীকে বিয়ে করলে ধর্ষণকারী শাস্তি থেকে মুক্তি পাবে, এমন এক আইন বাতিলের দাবিতে শক্ত অবস্থান নিয়েছেন লেবাননের নারীরা।

লেবাননে ১৯৪০ এর দশকে করা এক আইনে ধর্ষণের শাস্তি হিসেবে সাত বছরের সশ্রম কারাদণ্ডের বিধান আছে। সংখ্যালঘু বা প্রতিবন্ধীদের ধর্ষণের ক্ষেত্রে শাস্তির মাত্রা আরো বেশি। কিন্তু আর্টিকেল ৫২২ এ ধর্ষকের জন্য অনেকটাই সুবিধার বিধান রেখে বলা হয়েছে, ধর্ষক যদি ঘটনার শিকার নারীকে বিয়ে করে, তাহলে সে শাস্তি থেকে রেহাই পাবে।

একজন সাংসদের তোলা প্রশ্নের প্রেক্ষাপটে আইনটি পর্যালোচনার জন্য বুধবার লেবাননের সংসদে একটি বিতর্ক হয়। আইনটি বাদিলের দাবিতে রাজধানী বৈরুতে নারীরা মাথায় প্রতীকী রক্তাক্ত ব্যান্ডেজ পড়ে বিক্ষোভ করেছে। এ দাবিতে অটল থেকে প্রয়োজনে আরো কঠোর অবস্থানে যাওয়ার হুমকিও এসেছে নারীদের পক্ষ থেকে।

স্থানীয় একটি এনজিও ‘আবাদ’র প্রধান ঘিদা আনানি বলেন, ‘যোকোন বয়স, শ্রেণী, পেশা ও যেকোনো পরিবেশে নারীদের উপর নির্যাতনের বিরোধীতা করি আমরা।’

চলতি আইনের পক্ষের সাংসদরা বলেন, ধর্ষণের শিকার নারীর সম্মান রক্ষার জন্যই এ বিয়ের বিধান ছিল। আইনটি পরিবর্তন করলেও পরিবারের সদস্যদের সম্মতিক্রমে ধর্ষনের শিকার নারীকে বিয়ে করার একটা সুযোগ রাখা উচিত।

সাংসদদের এসব যুক্তি মানতে নারাজ ঘিদা আনানি। তিনি বলেন, ‘এসব কথার অর্থ হচ্ছে ঘটনার শিকার নারীকে পুনরায় একই পরিস্থিতিতে ফেলা। ধর্ষককে বিয়ে করলে ওই নারী প্রতিদিনই ধর্ষণের শিকার হবে।

আরো কয়েকটি মুসলিম দেশেও একই ধরণের আইনের কথা শোনা যায়। তবে সম্প্রতি বিভিন্ন দেশে নারীরা এসব আইনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ফলে কর্তৃপক্ষের টনক নড়তে বাধ্য হয়েছে। আইন পরিবর্তন করতে বাধ্য হয়েছে মধ্যপ্রাচ্যের অনেক দেশও।

এর আগেও লেবাননের এ বহু পুরোনো আইনটি বাতিলের দাবি উঠেছে। বিশেষ করে ২০১২ সালে এ আইনটি বাতিলের দাবিতে তীব্র বিক্ষোভও হয়েছিল। তারপরও আইন প্রণেতারা এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পরেননি। এবার সেটি হয় কিনা, সেটি দেখার জন্য উন্মুখ হয়ে আছে লেবাননের নারীরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.