আবর্জনা আমদানি করছে সুইডেন!

xl-sweden20161212161558স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চলের দেশ সুইডেন বিশ্বের সবচেয়ে পরিষ্কার দেশের তালিকার শীর্ষে ছিল বেশ কয়েকবার। কিন্তু বর্তমানে দেশটি প্রতিবেশিসহ বিশ্বের বিভিন্ন দেশে থেকে আবর্জনা সংগ্রহ করছে। আবর্জনা আমদানির এ খবর প্রথমবার শুনলে যে কেউ ধাক্কা খেতে পারেন। তবে এটিই সত্যি।

স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চলের এই দেশের জনগণ বরাবরই বাড়ির ময়লা বা আবর্জনা নিয়ে বাড়তি সচেতনতা অবলম্বন করেন। নির্দিষ্ট স্থানেই তারা ময়লা ফেলেন। সেই ময়লা বা আবর্জনা নিয়ে যায় প্রশাসন। বৈজ্ঞানিক উপায়ে তা নতুন করে ব্যবহারের উপযোগী করে তোলা হয়। এই আবর্জনা থেকে তৈরি হয় বিদ্যুৎ।

কিন্তু দেশটিতে আবর্জনার পরিমাণ কমতে থাকায় গভীর সঙ্কটে পড়েছে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাগুলো। এরপরেই প্রতিবেশী দেশগুলো থেকে আবর্জনা নিয়ে আমদানি করতে বাধ্য হচ্ছে সুইডেন।

১৯৯১ সালে খনিজ জ্বালানি ব্যবহারের উপর মোটা অংকের কর আরোপ করে সুইডেন। তারপর থেকেই বিকল্প জ্বালানির উৎস হিসেবে আবর্জনাকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলার কাজ শুরু হয়।

আবর্জনা থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে দেশের প্রায় ৯৮ লাখ মানুষ প্রচণ্ড শীতের হাত থেকে নিজেদের রক্ষা করেন। বিদ্যুৎ উৎপাদনের জন্য যে পরিমাণ আবর্জনা পোড়ানোর দরকার, সেই পরিমাণ আবর্জনা না থাকায় আমদানি করতে বাধ্য হচ্ছে দেশটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.