ভারতকে হুঁশিয়ারি, পাকিস্তানকে সহায়তার আশ্বাস চীনের

india-pakistanপাকিস্তানকে শক্তিশালী পরমাণু অস্ত্র তৈরি করতে সব ধরনের সহায়তার কথা জানিয়েছে চীন। গত সোমবার আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্ র(আইসিবিএম) অগ্নি-৫’র সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করে ভারত। এরপরই পাকিস্তানকে সাহায্য করার ইঙ্গিত দেয় চীন, এমনটাই জানিয়েছে সেদেশের গণমাধ্যম।

এদিকে, পর পর অগ্নি-৪ ও অগ্নি-৫’র সফল পরীক্ষামূলক উৎক্ষেপণের পর এই দুই ক্ষেপণাস্ত্র ভারতের সশস্ত্র বাহিনীর হাতে তুলে দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। এতে উদ্বিগ্ন চীন। ভারত এভাবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়াতে থাকলে পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের পাল্লাও বাড়বে, এমন ভাষাতেই হুঁশিয়ারি দিয়েছে চীন।

সংবাদমাধ্যমকে বরাবরই নিজেদের মতামত জানাতে ব্যবহার করে আসছে চীন সরকার। কূটনৈতিক বাধ্যবাধকতায় সব কিছু বলা না গেলেও,নিজেদের ভাবনা সংবাদমাধ্যমে সম্পাদকীয়তে প্রকাশ করে থাকে চীন। এবারও ভারতকে চাপে রাখতে সেই পথ বেছে নিয়েছে বেইজিং।

দেশটির গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে বলা হয়েছে, ‘ভারত একের পর আইসিবিএমের পরীক্ষা চালাচ্ছে। এতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোনো সমস্যা না থাকলে ঠিক আছে। কিন্তু চীন চুপ করে বসে থাকবে না। ভারতের প্রতিবেশী পাকিস্তানও যাতে আরও দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে তা চীন নিশ্চিত করবে বেইজিং।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.