জেরুজালেমে ট্রাক হামলায় নিহত ৪

jeru-sm20170108183406ইসরায়েলের জেরুজালেমে এক ট্রাক হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।

তবে কে বা কারা এই হামল‍া চালিয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। হামলার পরপরই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.