স্বাভাবিক আচরণ করুন অথবা দেশ ছাড়ুন: অভিবাসীদেরকে ডাচ প্রধানমন্ত্রী

dutch_pm‘স্বাভাবিকভাবে আচরণ করুন অথবা দেশত্যাগ করুন’ নেদারল্যান্ডের একটি পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট অভিবাসীদের উদ্দেশে একথা বলেন। রুট বলেন, দেশটিতে আসা যেসব লোক নেদারল্যান্ডে বাস করতে পছন্দ করেন না, তাদের ওই দেশ ছেড়ে চলে যাওয়াই উচিত।

প্রধানমন্ত্রী রুট আরও বলেন, দেশটিতে আসা নতুন অভিবাসীরা স্বাধীনতার কথা বলে নিজ সাংস্কৃতিক আচরণ যেভাবে ডাচদের ওপর চাপিয়ে দিচ্ছে সেটা ‘বিরক্তিকর’।

তিনি আরও বলেন, কিছু মানুষ যে নারীদের সঙ্গে হাত মেলাতেও অস্বীকৃতি জানাচ্ছে সেটা খুবই ‘উদ্ভট’ আচরণ। তিনি মনে করেন, এর কারণে ডাচদের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে এবং অভিবাসীদের হাতেই দেশ চলে যাচ্ছে।

দেশটিতে মার্চ মাসেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্প্রতি পুরো ইউরোপ জুড়ে এক ধরনের অভিবাসী ও শরণার্থী বিরোধী মনোভাব মাথাচাড়া দিয়ে উঠছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.