পুলিশ হেলিকপ্টারকে ইউএফও ভেবে লেজার লাইট ফেলায় জেলে যেতে হল মেলবোর্নের এক ব্যক্তিকে৷ জানা গিয়েছে, ৪২ বছরের ধৃত ব্যক্তি থাকেন ব্রিগটনে৷ মঙ্গলবার দুপুর ১টা ২৫ মিনিট নাগাদ বাড়ি থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ৷
পুলিশের পক্ষ থেকে জানান হয়নি ওই ব্যক্তির নাম৷ জানা গিয়েছে, সোমবার রাতে ওই এলাকার উপর দিয়ে একটি পুলিশ হেলিকপ্টার উড়ে যাওয়ার সময় তার উপরে লেজার লাইট ফেলে ওই ব্যক্তি৷ ধৃতের সঙ্গে কথা বলে পুলিশ জেনেছে ওই হেলিকপ্টারকে ভীনগ্রহীদের যান বা ইউইফও ভেবেছিল সে৷
তবে এই প্রথম নয়, এক সপ্তাহ আগেও ২৩ বছরের একটি যুবককে মেলবোর্ন একই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল৷ তার বিরুদ্ধে যাত্রীদের জীবন বিপন্ন করা, নিষিদ্ধ অস্ত্র রাখা ও বিমান উড়ানে হস্তক্ষেপ করার অপরাধে মামলা রুজু করা হয়েছে৷