ব্রেক্সিট বিলের বিতর্ক শুরু ব্রিটিশ পার্লামেন্টে

1487590674ব্রিটেনের হাউস অব লর্ডসে সোমবার ব্রেক্সিট বিলের ওপর বিতর্ক শুরু হয়েছে। বিলটি পাশ হলে ব্রেক্সিট বাস্তবায়নে দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে’র ক্ষমতা সুসংহত ও শক্তিশালী হবে।

চলতি মাসের গোঁড়ার দিকে খসড়া বিলটি ব্রিটেনের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হওয়ার পর এটি এখন পার্লামেন্টের উচ্চকক্ষে উত্থাপিত হয়েছে। উচ্চকক্ষে বিলটিকে নিয়ে তর্ক-বিতর্ক ও আলোচনা হচ্ছে।

বিলটি পাশ হলে মে ইউরোপিয়ান ইউনিয়নের লিসবন চুক্তির আর্টিকেল ৫০ বাস্তবায়নের কাজ শুরু করতে পারবেন। এটিই জোট থেকে বেরিয়ে যাওয়ার প্রাথমিক আনুষ্ঠানিক প্রক্রিয়া। বিবিসি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.