কর্মক্ষেত্রে ‘সেক্স ব্রেক’ দেওয়ার প্রস্তাব সুইডেনে

exercise-in-futility-620x340কর্মীদের কাজে মনোনিবেশ বাড়াতে সুইডেনে কর্মক্ষেত্রে ‘সেক্স ব্রেক’ দেওয়ার প্রস্তাব দিয়েছেন দেশটির উত্তরাঞ্চলের একটি ছোট্ট শহর ওভারটর্নিয়ার এক কাউন্সিলর।

তার দাবি, এতে করে কর্মীরা চাঙ্গা হওয়ার পাশাপাশি দিন-রাত কাজের চাপে থাকার কারণে তলানিতে ঠেকা স্বামী-স্ত্রীর ব্যক্তিগত সম্পর্কও মজবুত হবে। কাজের ফাঁকে তারা ‘সেক্স ব্রেক’ নিয়ে বাড়িতে গিয়ে এক ঘণ্টা পর ঝরঝরে হয়ে কাজে ফিরতে পারবে।

সরকারের কাছে প্রস্তাবটি দিয়ে ৪২ বছর বয়সী কাউন্সিলর পের-এরিক মুসকোস বলেন, “বিভিন্ন গবেষণায় বারবারই এটি প্রমাণিত হয়েছে যে, যৌনতা স্বাস্থ্য ভাল রাখে। তাছাড়া, কাজের চাপে আজকাল পরিবারকে সময় দেওয়া বেশির ভাগ মানুষেরই হয়ে ওঠে না। ওইসব মানুষদের জন্যই এ প্রস্তাব। নিজেদের মধ্যে সম্পর্ক উন্নত করতে এ প্রস্তাব নিশ্চয়ই কাজে আসবে। ”

কিন্তু যৌনতার জন্য বিরতি নিয়ে কোনও কর্মী যে আড্ডা মারতে যাচ্ছেন না, ঘুমিয়ে নিচ্ছেন না কিংবা অন্য কিছু করছেন না তা কীভাবে বোঝা যাবে? এমন প্রশ্নের জবাবে মুসকোস বলেন, “কর্মীদের ওপর নিয়োগকর্তাদের বিশ্বাস রাখতে হবে। তারা প্রস্তাবের সঠিক প্রয়োগই করবেন এমনটাই আশা করব। ”

তার মতে, ”প্রস্তাবটি পাস না হওয়ার কোনও কারণ নেই। কারণ, এই সুযোগ পেলে কর্মীদের বাড়ি ফেরার তাগিদ কমে যাবে। কেউ আর ছুটির ঘণ্টার জন্য মুখিয়ে থাকবে না। ”

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.