মিয়ানমার-চীন সীমান্তে সহিংসতা, নিহত ৩০

1488817751মিয়ানমার-চীন সীমান্তে উপজাতি বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমার নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। কোকাং অঞ্চলের লাউক্কাই শহরের এই সংঘর্ষে কামান ও ছোট অস্ত্র ব্যবহৃত হয়।

জানা গেছে, বিদ্রোহীরা পুলিশের বেশে এসে আকস্মিকভাবে আক্রমণ করে বসে। ৫ জন বেসামরিক নাগরিক, ৫ জন পুলিশ কর্মকর্তা ও কমপক্ষে ২০ বিদ্রোহী সংঘর্ষে নিহত হয়। মিয়ানমারের নেত্রী অং সান সু কির কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, সশস্ত্র এমএনডিএএ গ্রুপের আক্রমণে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। একজন কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানিয়েছে, শহরে এখনো সংঘর্ষ চলছে। বাসিন্দারা পালিয়ে যাচ্ছে এবং আমরা এখনো জানি না কতজন মানুষ মারা গেছে। বিবিসি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.