আদিবাসী জনগোষ্ঠীর প্রতি আচরণ নিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েছে অস্ট্রেলিয়া। সোমবার এ পরিপ্রেক্ষিতে দেশটির প্রতি নিন্দা জ্ঞাপন করেছে জাতিসংঘ। খবর রয়টার্স।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে সদস্যপদ পাওয়ার জন্য দাবি জানিয়ে আসছে ক্যানবেরা। এ পরিপ্রেক্ষিতে আদিবাসীদের প্রতি অস্ট্রেলিয়া সরকারের আচরণ নিয়ে একটি তদন্ত পরিচালনা করে জাতিসংঘ।
অস্ট্রেলিয়ার ২ কোটি ৩০ লাখ জনসংখ্যার মাত্র ৩ শতাংশ আদিবাসী ও টরেস স্ট্রেইট আইল্যান্ডাররা। কিন্তু অন্যদের তুলনায় তাদের মধ্যে উচ্চমাত্রায় আত্মহত্যা, পানীয় আসক্তি, পারিবারিক নির্যাতন ও কারাভোগের হার রয়েছে। সামাজিক ও অর্থনৈতিক প্রতিটি সূচকে তাদের অবস্থান প্রায় নিচের দিকে।
২০০৭ সালে আদিবাসীদের মধ্যে পানীয় আসক্তি, পারিবারিক নির্যাতন হ্রাস ও স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে একটি উদ্যোগ গ্রহণ করে অস্ট্রেলিয়া সরকার। সরকারের উদ্যোগের প্রভাব মূল্যায়ন করতে চলতি সপ্তাহে ১৫ দিনের সফর শুরু করেছেন জাতিসংঘের বিশেষ দূত ভিক্টোরিয়া তোলি-করপুজ। সফরকালে তিনি আদিবাসীদের আটকাবস্থা, ভূমি অধিকার, নারীর প্রতি সহিংসা ও শিশুদের বাড়ি থেকে দূর করার হারসহ বিভিন্ন বিষয় অনুসন্ধান করবেন।
আরও খবর