বিমানে জরুরী সেবা নিয়ে সিবিএ সভাপতির লেখা ফেসবুকে ভাইরাল

mosikurজনগনের জীবনযাত্রা নির্বাহে প্রয়োজনীয় ব্যবস্হাদি অব্যাহত রাখার কারন অত্যাবশ্যক উল্লেখ করে সরকার ৬ মাসের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সকল শ্রেনীর চাকরী Essential Services (second) Ordinance,1958 এর ক্ষমতা বলে অত্যাবশ্যক ঘোষনা করেছে। পাকিস্তান আমলে আইয়ুব খান বাংঙ্গালীদের দমন নিপিড়নের জন্য এ ordinance টি তৈরী করেছিল। স্বাধীনতা পরবর্তী পাকিদের অনেক কিছুই ঝাড়ু মোছা করে বাতিল করলেও কিছু জিনিস বিশেষ যত্নে সিন্দুকের কোঠরে রেখে দেয়া হয়েছে। তার একটি হলো এই essential ordinance act 1958. জনস্বার্থের কথা বলা হলেও অতীতে লক্ষ্য ছিল বাঙ্গালী দমন আর এখন এ ordinance টি ব্যবহার হয় বাঙ্গালী গরীব মেহনতি শ্রমিক কর্মচারীদের কন্ঠ রোধ ,জেল জরিমানার ভয় দেখিয়ে বিশেষ উদ্দেশ্য সাধনে। বাঙ্গালী নিম্ন আয়ের মানুষ জেলের খুব একটা ভয় পায়না, তারা ভয় পায় পরিবার পরিজনের। জেলে গেলে সন্তান সন্ততি বৃদ্ধ মা বাবাকে না খেয়ে মরতে হয়। তবে ইতিহাস যা বলে তাহলো তার জীবিকা ও দেশের স্বার্থে আঘাত লাগলে সে জেলের কথা ভুলে যায়।mm

গত পাঁচ বছরে বাংলাদেশ বিমানে দাবী আদায়ের নামে তেমন কোন আন্দোলন সংগ্রাম বা বিশৃঙ্খলা ঘটেনি। কোন কর্মবিরতি বা ধর্মঘটও হয়নি। স্বাধীনতা পরবর্তী ৪৬ বছরে বাংলাদেশ বিমানে মাত্র দুই বার কর্ম বিরতি হয়েছিল মাত্র ৫ ঘন্টার জন্য। তৎকালীন বিমান চেয়ারম্যান এয়ার মার্শাল (অব:) জামাল উদ্দীনের স্বেচ্ছাচারিতা ২০১০ সনে বিমান পাইলট এসোসিয়েশন (বাপা) এবং ২০১৩ সনের জানুয়ারীতে বিমান শ্রমিক লীগকে তাদের ন্যায্য দাবী দাওয়া আদায়ে কর্মবিরতি বাধ্য করেছিল। বর্তমানে সর্বকালের তুলনায় বিমানের অভ্যন্তরীন পরিবেশ, শৃঙ্খলা উত্তম। বিমান শ্রমিক লীগের সভাপতি বা সিবিএ’র সভাপতি হিসেবে বলছিনা, যে কোন কেউ সে কথা অকপটে স্বীকার করবে। অবশ্য বিমানের বাইরের অনেকেই আমার এ কথা বিশ্বাস করবেননা। যারা শ্রমিক সংগঠকের কাজ করেন এ দেশে সাধারনত তাদের কেউ বিশ্বাস করেনা। তাদেরকে সবাই অশিক্ষিত ,চোর ,ডাকাত ,টেন্ডার বাজ, নিয়োগ বানিজ্য কারী ইত্যাদি বলেই মনে করে থাকে। অবশ্য এজন্য আমরাও যে কম দায়ী তা নয়। ব্যাংক সিবিএ নেতা বাকি’র মতো কিছু নেতার কুকীর্তি ট্রেড ইউনিয়ন সম্পর্কে দেশব্যাপি নেতিবাচক ধারনা তৈরিতে দারুন ভূমিকা রেখেছে।
সে যাই হোক বিমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, বিমান বোর্ড এমনকি মাননীয় বিমান মন্ত্রীও বিভিন্ন সময়ে বলেছেন যে, তার সময়ে ট্রেড ইউনিয়ন কোন অযৌক্তিক আন্দোলন বা বিশৃঙ্খলা করেনি। বরং যথাযথ সহোযোগিতা পাচ্ছেন। বর্তমানে বিমান বহরে নতুন জাহাজ সংযোজিত হয়েছে । সেবার মান বেড়েছ বহুগুনে । যদিও যাত্রী সংখ্য বৃদ্ধি , বিদেশী ঊড়োজাহাজের ক্রমবর্ধমান ফ্রিকোয়েন্সির কারনে আমরা কাঙ্খিত সেবার মানে এখনো পৌঁছতে পরিনি। তবে সরকারের নির্দেশনায় বিমান বোর্ড যে স্বল্প মেয়াদি , মধ্যম মেয়াদি ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহন করেছে তার ফল ইতোমধ্যেই সন্মানিত যাত্রীরা পেতে শুরু করেছেন। বর্তমানে শিডিউল ডিপার্চার প্রায় ৮০% যা বিশ্বের অনেক নামি দামী এয়ারলাইন্স এর কাছাকাছি । এরাইভাল ব্যাগেজ পেতে যাত্রীদের অতীতে ২ ঘন্টা সময় লাগত। এখন ৪০ থেকে ৬০ মিনিটের মধ্যেই সে তার ব্যাগেজ হাতে পাচ্ছে। এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট নিশ্চয়ই মিথ্যা বলবেননা। শাহজালাল বিমান বন্দরে লাগেজ কাটা বা ছেড়ার তথ্য চিত্র এপিবিএন এবং তার কাছে আছে। এই এয়ারপোর্টে ব্যাগেজ চুরি বা কাটা নেই বলেই চলে।
mm2বিমানের সফল হজ্জ্ব পরিচালনার সিবিএ’র অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ সকল স্তরের শ্রমিক কর্মচারীদের সরকার হজ্জ্ব বোনাস প্রদান করেছে। বিমান পরাপর ধারবাহিক ভাবে গত দুই বছর ১৪-১৫ ও ১৫-১৬ অর্থ বছরে যথাক্রমে ৩২৪ কোটি ও ২৭৪ কোটি টাকা লাভ করেছে। এ মাসেরই শেষ নাগাদ ১০০ কোটি টাকার অতি প্রয়োজনীয় যন্ত্রপাতি বহরে যুক্ত হচ্ছে। বিভিন্ন পদে প্রায় ৮০০ লোকের নিয়োগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সর্বত্র পরিবর্তনের ছোয়া ।
যদিও মাননীয় প্রধান মন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির কালিমা আমাদের লজ্জিত করেছে। শুধু বঙ্গবন্ধু কন্যার কাছে নয়, সারা জাতির কাছে আমরা লজ্জিত।
বিমান এখন উন্নয়নের ক্রুইজিং হাইটে , পারস্পরিক সৌহর্দ্য সহযোগিতা সর্বত্র স্থিতিশীল শান্তি বিরাজমান । এই মাহেন্দ্র ক্ষনে কেন বিমান কে আইয়ুব খানের essential services ordinance 1958 এর শিকলে বাঁধতে হলো ? সামরিক জান্তা আইয়ুব এবং এরশাদ এ ordinance প্রয়োগ করেছিল । কিন্তু বঙ্গবন্ধুর কন্যা, জননেত্রী , গনতন্ত্রের মানস কন্যা বলে যাকে আমরা জানি যে বিমান কে এতো ভালবাসে তার সময়ে বিমানকে essential services ordinance 1958 এর যাঁতাকলে আটকে দিয়ে শ্রমিকের গনতান্ত্রিক অধিকার হরন করা হবে সে কি হয়? না এর পেছনে অন্য কোন সুগভীর রহস্যময় চক্রান্ত রয়েছ? না কোন উচ্চাবিলাসী আমলা, সুবিধাবাদী ব্যবসায়ী বঙ্গবন্ধুর কন্যার দৃস্টিকে আড়াল করে সুযোগের সন্ধানে আছে ? এরা কোন কাউউয়া নয়তো ? কেউ জানলে দয়া করে বলুন কি সেই অজানা কারন ?mm3
সাগরে ঝড় নেই ,তুফান নেই অথচ ১০ নম্বর সতর্ক সংকেত দিলে নৌকার মাঝি মাল্লা কি সে সংকেত মানবে ? বরং সে সংকেত ই একসময় মূল্যহীন হয়ে যায় ! আর সেই মাঝি যদি হয় আওয়ামী লীগের উত্তরাধিকার তাহলেতো কথাই নেই। যাদের চেতনায় বঙ্গবন্ধুর নীতি আদর্শ সেতো ঝড়কে ডরবেনা বরং সে ঝড়কে করবে মিতে ; অন্তত বিমানের ও দেশের স্বার্থোন্মত্ততায়!!

৬ এপ্রিল পোস্ট করা এই লেখা পড়ে ৮ এপ্রিল দুপুর পর্যন্ত ৩০৮ জন কসেন্টস ও ৮৬ জন শেযার করেছেন। নিচে কিছু কমেন্টস হুবহু তুলে ধরা হল।

Abdul Jabber : সাগরে তুফান নেই,
১০ নম্বর মহা বিপদ সংকেত।
সঠিক বলেছেন।
বিমান একটি সেবা মুলক প্রতিসঠান।
জন্মগত ভাবেই, বিমানের সার্ভিস, “এসেন্সিয়াল “।

নিশ্চয় ই এরা সরকার,
ও সাধারনের সত্রু।অর্থাৎ” কাউয়া”।

কাউয়া একেই বলে,
যারা সাময়িক সুবিধা নেয়ার জন্য সব কিছু করে।
এমন কিছু ওরা করার চিন্তায় আাছে, যে কারনে পরিবেশ নস্ট হবে ওরা যানে।তাই আগাম ভয় দেখাচ্ছে।

মাঝিরা সচেতন,
ওসব মিথ্যা জুজুর ভয়ে,
তারা ভীত নয়।।

Mashiur Rahman : লিখাটি পড়লাম। অসাধারন! এমন গনতান্রিক শান্ত পরিবেশে বিমানের চাকুরী অত্যাবশ্যকীয় ঘোষনার পিছনে অবশ্যই কোন দুরভিসন্ধি রয়েছে। গনতন্রের মানষ কন্যা, সফল রাষ্ট্রনায়ক, উন্নয়ন মাতা মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয় বিষয়টি দেখবেন এটি আমার বিশ্বাস।

Shah Rab Nawaz : Bravo, excellent specified statement on behalf of a great CBA leader. As a Biman worker this was long waited for me. Boss, don’t worry & not to loose your greep. Nobody will succeed with his ill motive (if any) in Biman. Not behind We all are with you allways all the way.

Anam Hossain : শুধু আওয়ামীলীগ নয়,সরকারের মধ্যে ও কিছু কাউয়া আছে,আর সে কাউয়ারা এই কাজটি করিয়েছে।

Yusuf Ikram : Leader…. We are highly argee with you.

Shiplu Zaman : বংগবন্ধুর সোনার বাংলা গড়ার যে স্বপ্ন ছিলো সেই চ্যলেংজ নিয়ে বংগবন্ধু কন্যা নিরলোস ভাবে পরিশ্রম করে যাচ্ছে,তারই আর একজন সৈনিক বিমান শ্রমিক লীগ এর সংগ্রামী সভাপতি মুসিকুর রহমান দিন রাত পরিশ্রম এর ফলে বিমান আজ লাভের মুখ দেখছে,কর্মিরা সান্তিপুর্ন ভাবে কাজ করে যাচ্ছে এটা অনেকের সহ্য হচ্ছে না,আপনার এই সুন্দর লেখা আমাদের কাজের পরিবেশ আরো সুন্দর করলো।আপনার এই অসাধারণ লেখার জন্যে ধন্যবাদ।

Golam Rahman : অসাধারণ লিখেছেন।
আমরা বুঝতে পারছিনা যে কেন এরকম একটা নির্দেশ আসল। তবে আমরা সকলে পজিটিভ এবং একত্রিত।আমরা পরিস্থিতি অভারকাম করতে পারব বলে আশা রাখি।
সকলকে ধন্যবাদ।।

Dewan Raihan : হ্যাঁ!
Essential services এর নামে তারা বিমানের গ্রাউন্ড হ্যান্ডেলিং হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে!!!

Mahfuj Rana : মাননীয় নেতা, আপনি আমাদের পরম আরাধ্য একজন আওয়ামী অকুতোভয় সৈনিক, কাণ্ডারি ।। আইয়ুবি পাকি কালো আইনের নেপথ্যে কারা খুজে বের করুন। আন্দোলনের ডাক দিন, আমরা আছি, থাকব।

Mazbaul Haque : dear leader go ahead …….we are all beside you .this is very excellent post …

Monimul Haque : সজাগ থাকুন ,সহযোগিতা করুন !

Abu Sayed Khan : মাঝি বাইয়া যাওরে। কান্ডারী হুশিয়ার

G.m. Jakir Hossean Mehedy : এর মুল উদ্দেশ্য হল একটি স্বার্থন্বেষী গোষ্টির – সরকারকে বিপাকে ফেলে এবং দেশের ভাবমূর্তি নষ্ট করে দেশের অর্থ হাতিয়ে নেওয়া , যেমনটি রিজেন্ট এয়ারওয়েজকে গোপনে তরিগরি করে ফ্লাইদূবাইয়ের handling দেওয়ার ব্যাবস্থা করা হয়েছিল। এদের মুল ঊদ্দেশ্য আওয়ামীলীগ সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করা । শুধু কি তাই এয়ারপোর্টের অবকাঠামোর ঊন্নয়ন না করে একের পর এক ছোটছোট এয়ারলাইন্সকে একই সময়ে বড় এয়ারলাইন্স এর সাথে Arrival সিডিউল দিয়ে যাত্রী সেবারমান হীন করছে । Arrival belt মাত্র ৮ টি । ব্যাগেজ জাহাজ থেকে নামানো হলেও ব্যাগেজ বেল্টের অভাবে ব্যাগেজ ডেলিভারী দিতে অনেক সময় লাগে যার ফলে কাষ্টম হলে বিদেশী যাত্রীর সামনে দেশী যাত্রীরা হইচই থেকে মিছিল পর্যন্ত করে । যার ফলে বিদেশীদের কাছে দেশ ও সরকারের ভাবমুর্তি নষ্ট হয় । এখানে বিমানের কোন দোষ না থাকলেও বিমানের ঊপর চাপানো হয় । বিমান শ্রমিকলীগ সিবিএ সবসময় সোচ্চার থাকবে আওয়ামীলীগ সরকারের ভাবমুর্তি কোন দুষ্ট চক্র যাতে নষ্ট করতে না পারে ।
Shakiluddin Khan Kanon : প্রথমেই বলতে চাই আমি একজন বীর মুক্তিযোদ্ধা সন্তান,আমি দাম দিয়ে কিনেছি বাংলা,কারো দানে নয়,এদেশ টা আমার বিমান ও আমার,এই সিবিএর সভাপতি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এর ডিগ্রী ধারী একজন মেধাবী ছাত্র,শুধু তাই নয় বংশীয় পরম্পরায় আওয়ামীলীগ তথা ব…See more

Shakiluddin Khan Kanon : প্রথমেই বলতে চাই আমি একজন বীর মুক্তিযোদ্ধা সন্তান,আমি দাম দিয়ে কিনেছি বাংলা,কারো দানে নয়,এদেশ টা আমার বিমান ও আমার,এই সিবিএর সভাপতি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এর ডিগ্রী ধারী একজন মেধাবী ছাত্র,শুধু তাই নয় বংশীয় পরম্পরায় আওয়ামীলীগ তথা বঙ্গবন্ধুর আদর্শের একজন অকুতোভয় সৈনিক। বিমানে যখন স্বাধীনতার বিপক্ষের শত্রুরা সক্রিয়,তখন নৌকার মাঝি হয়ে বৈঠা হাতে নেন জনাব মসিকুর রহমান,তার নেতৃত্তেই শ্রমিক লীগ সিবিএ গঠন করে,এই সিবিএ শ্রমিক কে সঠিক সময়ে এবং ইউনিফর্ম পড়ে কাজে আসার বিষয়ে জোড়ালো ভুমিকা রেখেছেন,এইতো কদিন আগের কথা পত্রিকায় দেখেছি জাতির জনকের জন্মদিন থেকে ৭ দিন সেবা সপ্তাহ ঘোষনা করেন।এসব কি বিমান কে বেগবান করার জন্য করা হয় নি?যারা বিমান কে বেগবান করার জন্য রাতদিন খেটে যাচ্ছে তাদেরকেই কেন আবার চাপের মুখে পড়তে হবে।তাহলে কি এই অপশক্তিরা সক্রিয় বিমান এর উন্নয়ন কে তথা দেশের উন্নয়ন কে তড়াম্বিত করতে?জাতি জানতে চায়।

Faisal Bg : হ্যাঁ তারা কাউয়াই তো কারন কাউয়া কোন কিছু লুকানোর সময় চোখ বন্ধ করে লুকাই এবং ভাবে চোখ বন্ধ করলে তাদেরকে কেউ দেখতে পায়না আসলে সে ছাড়া বাকি সবাই দেখতে পাচ্ছে সে কি লুকাচ্ছে এবং কোথায় লুকাচ্ছে। Essential services এর নামে আসলে তারা বিমানের গ্রাউন্ড হ্যান্ডেলিং হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে যা আমরা সবাই দেখতে পাচ্ছি। এ ব্যাপারে সবাইকে যার যার অবস্থান থেকে সজাগ থাকার আহবান যানাচ্ছি করন হ্যান্ডলিং বাঁচলে বিমান বাঁচবে।

Khairun Nur : ভাই লেখাটা মাননীয়া প্রধানমন্ত্রীর অফিসিয়াল পেজএ ট্যাগ করে দেন?লেখাটা ওনার চোখে পড়বে তাহলে।অনেক কিছুই তার কাছে ভুলভাবে উপস্থাপন করা হয়।মনে হয় এটা তার ভুল ভাঙাবে।

Abdus Subhan : এটার মুল target হল বিমানের রুটি রুজীর একমাএ source ground handling বেনীয়াদের হাতে তুলে দেয়া।যতদিন শেখ হাসিনা আছেন যতদিন বিমান শ্রমিক লীগ আছে ততদিন কেউ বিমানের ক্ষতি করতে পারবেনা।শ্রমিক কর্মচারী ভাই বোনেরা আপ্নারা মসিকুর ভাইএর নেতৃতে ঐক্যবদ্দ।থাকুন
কেউ ground handling বিক্রি করতে পারবেনা।জয় বাংলা
জয় বংগবন্ধু

Talukder Promitosh : This is a complete reply ……a voice of democracy…..সাগরে ঝড় নেই ,তুফান নেই অথচ ১০ নম্বর সতর্ক সংকেত দিলে নৌকার মাঝি মাল্লা কি সে সংকেত মানবে ?

Sadhan Adhikary : ভাই বিমানের সকল শ্রমিক আপনার সাথে আছে, আপনি যখন ডাকবেন যে সময় ডাকবেন ,বিমান শ্রমিকদের আপনার পাশে পাবেন ।

Md Kamrul : পাকিস্তানী দালালেরা পাকিস্তান চলে যা, এসেন্সিয়াল সার্ভিসের নামে বিমানের গ্রাউন্ড হ্যান্ডেলিং হাত দিলে বিমান শ্রমিক তার উপযুক্ত জবাব দিবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু,

Rabiul Awal : আমার দেশ এগিয়ে য়াচ্ছে,এক জন দেশ প্রেমিক জন নেএির হাতে।আর বিমান, দেশ নেএি শেখ হাসিনা নিদেষে,বিমান শ্রমিক লীেগের সংরামী সভাপতির নেএিত্বে, বিমন যখন তরতর করে মাথা উচু করে দারাচ্ছে তখন এ সরযন্ত বিমনের আপমর শ্রমিক কমচারী কখনও মেনে নেবে না। ইনশায়াল্লাহ্ বিমান এগিয়ে চলবে।এর অগ্র যাএা কোন অপশক্তি রুখতে পারবে না।

Serajul Islam : we obey the essential service but behind the essential service for give Biman ground handling to another party or any airlines.we protect biman ground handling if any cost.

Mohammad Ekramul Haque Ekram : বাংলাদেশ বিমান এ সাধিনতা বিরোধী চক্রও জামাত বিএনপি র ভুত মনে হয় এখুনো সক্রিয় আছে হয় তবা তারাই এ চক্রান্তর সংগে জড়িত থাকতে পারে।

Lima Rahman : অসাধারন লিখেছে , সুসিল বিমান পরিবারদের একটু ধয্য ধরতে হবে, সুখ যেমন সারা জীবন থাকে না দুঃখও তেমনি বেশিসময় থাকে না। একটু সময় পর আসল চক্র ঠিক বের হয়ে আসবে।

Yasmin Trophy : লেখা খুবই সসময়োপযোগী……আমরা ছোট মানুষ…..আমাদের বোঝার পরিধিও ছোট…..সবকিছুর পরেই সামনে এগিেয় যেতে হবে….নিন্দুকেরে ভাসি আমি সবার চেেয় ভাল…………..

S.i. Khan : ধন্যবাদ এই সময়ে এমন সুন্দর লেখার জন্য…..সংবাদ মাধ্যমেও এ লেখা যাওয়া প্রয়জন……

Md Ali Haider Sadhin : যখন বিমানের ক্যাযুয়াল শ্রমিকদের স্থায়ি করনের চুড়ান্ত সময় হয়ে এলো তখনই এমন অাইন যা বিমানের সকল ক্যাযুয়াল শ্রমিকরা ঘৃনা ভরে প্রত্যাখান করেছে। বিমানের গ্রাউন্ড হ্যানডেলিং নেওয়ার জন্যও এটা হতে পারে?তবে যাই হোক না কোন বিমান বিরোধী কোন সিদ্ধান্ত বিমানের যে কোন পর্যায়ের শ্রমিক মানবে না। সম্মানিত সভাপতি সি,বি,এর চার্টার্ড অব ডিমান্ড নিয়ে অাপনি এগিয়ে যান দেখি কোন অায়ুব খান অার ইয়াহিয়া খান সামনে অাসে। জয় বাংলা,জয় বঙ্গবন্ধু। বিমান ক্যাযুয়াল শ্রমিকলীগ চট্রগ্রাম শাখা।

Mahfuz Talukder : অসাধারন লেখা স্যার, আপনার এই লাইনটি ( সাগরে ঝড় নেই, তুফান নেই অথচ ১০ নম্বর সতর্ক সংকেত ) সবাইকে একবার হলেও ভাবিয়ে তুলবে।

Harun Ur Rashid : যতটুকু দেখেছি ও জেনেছি বঙ্গবন্ধু তনয়া বিমানকে তার সন্তানের মতই ভালবাসেন। দুটি অনুষ্ঠানে উপস্থিত থেকে এর প্রমানও পেয়েছি। বঙ্গকন্যা বিমান নিয়ে যতটুকু ভাবেন ও জানেন তা স্বয়ং ব্যাবস্থাপনার অনেকেই জানেননা। জাতির পিতার হাতে গড়া এবং তারই সুযোগ্য কন্যার আবেগ ও ভালবাসার এই প্রতিষ্ঠানকে কিছু সুবিধাবাদী কাউউয়া নখের আচরে ক্ষতবিক্ষত করবে বিমান শ্রমিক লীগ, সিবিএ থাকা অবস্থায় এবং জাতির পিতার আদর্শের উত্তরাধীকারি একজন সৈনিকও বেচে থাকতে তা আমরা কোনদিনই হতে দেব না।

Mohammed Alauddin : Dear Moshikur : Aami Tomar puro lekhata porechi. Khub e shomoyopojugi bishletion. Ete Jodi Oti Utshahi So – called Aamla Jara ei kajti koreche Taader Tanok nare. Biman er Karmochari ra Shottikar arthei taar janmo lagno theke Priyo Organization er khoti …See more

Sohel Reza :
উচ্চ বেতনে চাকুরি করা এক যুবক আরেক গরীব যুবককে প্রশ্ন করলো, – তুমি কোথায় চাকুরি করো?
– একটা ম্যাচ ফ্যাক্টরিতে। …See more

Shamsuddin Ahamed Bari : Dear Moshikur bhai.thanks for excellent speech and ador your dedication and hard work to save Biman as well as Biman employees. Not only you , no one can understand what will come next by declared essential service ordinance. What ever Biman is not only our source of bread and butter, it also our pride. If any I’ll motive are remaining behind the decorations, Biman employees will be defend. No one can break down our immunity. Hope for the best. May Allah bless all of us.

Mizanur Rahman Pintu : সুলিখিত এ বক্তব্যে প্রতিবাদের আওয়াজ সুস্পষ্ট! আশাকরি জেগে যারা ঘুমাচ্ছেন,তাদের টনক নড়বে! বুঝলাম না,বিমানের কিছু কিছু বিভাগের চাকরী অত্যাবশ্যকীয় ছিলনা কবে! তা না হলে ঈদ-চাঁদ-পূজা-পার্বণে আমরা ছুটি পাইনা কেন! এমনওতো হয়,ঈদের জামাত,ইফতার, সেহরি বাদ দিয়ে বিমান কর্মীরা ডিউটি করে! পরিবার, পরিজনের বাইরে ঈদ আনন্দ এয়ারপোর্টের আলো বাতাসে মিলিয়ে যায়! তবে কি আইয়ুব আমলের ESO 58 বা এরশাদ আমলের MLO 9 এর আড়ালে কোনো গোপন কিন্তু ভারী এজেন্ডা বাস্তবায়নের জন্য বিমানে জরুরী অবস্থা বা মার্শাল ল’ জারী করা হচ্ছে! যেহেতু আমরা বিমান শ্রমিকরা ঐক্যবদ্ধ এবং নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী,পরিস্থিতির গভীর পর্যবেক্ষণ এবং বৃহত্তর সংগ্রামের প্রস্তুতি গ্রহণ ই এ মূহুর্তের করণীয় বলে মনে হয় প্রিয় নেতা!

Nazmul Karim : Excellent opinion in present situation. Go ahead our great leader. Now we are united.

Abul Hossain Razu : We can understand that Some ill motives are remaining behind the declaration of essential services ordinance like giving ground handling to another party but if tried to do something like this we will protect that by anymeans. Thanks to our dynamic leader mr. Moshikur Rahman bhai for posting such kind of excellent written.Go ahead leader we are with you for all the times.

Mohammad Anower Hossain : Circulation of Essential service in Biman is meaningless at this time where environment of Biman is calm, where the role of CBA is to develop Biman, where the relation with Biman management, Board and government with CBA is in harmony. So, with a view to gain bad intention by oppressing CBA is not excepted at all.

Arman Basunia : কথার বুনন আর অসাধারণ শব্দশৈলীর সাবলীলতায় যৌক্তিক কথাগুলোই বলেছেন,প্রিয় মুশিকুর ভাই। এ লেখা দক্ষতা, নিষ্ঠাবান আর যোগ্যতম নেতার
প্রমাণ করে অবলীলায়।

Khan Mohammad Walid : Essential Services (second) Ordinance,1958 should declare for CAAB, CUSTOMS AND IMMIGRATION DEPARTMENT. For not taking proper development action by CAAB, Biman is suffering a lot. Overall we must say, need development in all the sectors/departments/services at HSIA. There must be a satisfactory working environment for all Biman employees. If they think to do any conspiracy, Biman employees will fight against it by any cost.

Rubel Khan : কাউয়া কা,কা, করে এটা তার ধর্ম বিমানের বিরুদ্দ সকোল সরোযন্ত মূলক সংকেত মোকাবেলা করার জণ্য ক্যাজুয়াল শোরমিক নিজের জীবন বাজি রাখবে আপনার পাশে থাকবে।

ফারুক মুত্তাকিন : Excellent message leader.
Pls send same to all media / news papers office.

Mohammed Uddin : যখন বিমানে সুবাতাস বইতে শুরূ করল, জননেএীর ধ্যান ধারনায় গরা বিমান শ্রমিক লীগের নেতা মশিকুর রহমানের সুযোগ্য নেতৃত্যে ও সহায়তায়, ঠিক তখনই ব্যাক্তী হীনসার্থ চরিতার্থ করার জন্য একটি গোষিঠ উন্নয়নশীল/গনতন্ত্রী সরকারকে ব্যাবহার করে কিংবদন্তি নেতা শেখ মুজিবুর রাহমান এর গরা বিমানকে ধংস করার চক্রান্তে লিপ্ত। আশা করি বিমান শ্রমিক লীগ সজাগ/দুরদর্ষী দৃশটী রাখবে।

Arfan Khan : লেখাটি পুরপুরি পরলাম । আসাধারন বলছেন । সাংবাদিক জুগান্তরে অন্য রকম লেখে । আমরা সাধারন জনগন আশা করব আচিরেই আপনি সাংবাদিকের মুখোশ উন্মচন করবেন । বলবেন বিমান কথায় কথায় লক্সান করছে। কেন আমরা চিনে, মালদ্বীপে, শ্রীলংকায় বিমান রুট চালু করতে পারছি না ??? ব্যাবসায়িরা কেন এত বেশি টাকা দিয়ে চিনে যাবে ? লেখা ও কমেন্টস থেকে অনেক কিছু জানলাম, এয়ারপোর্টে কিছু হলে আমরা মনে করতাম বিমানের জন্য কিন্তু আজ জানলাম সিভিল এভিয়েশন এর জন্য অনেক কিছু হয় । আসলে সরকার কে ভাল কিছু করতে হলে সবাইকে ঠিক করতে হবে, শুধু বিমান কে কেন এসেনশিয়াল করে লাভ কি সিভিল এভিয়েশন কে আগে ঠিক করতে হবে । ওদের সিকিউরিটিদের দেখলে মনে হয় চোর, কোন ভাল ফিগার নাই । যাই হোক আমরা চাই বিমান পৃথিবীর সব দেশে যাক সরাসরি । জয় বাংলা ।

Mohammed Amirul Islam : এই সরকারের আমলে সব ভালোর সাথে বিমানও এগিয়ে যাচ্ছে। সরকার ১৯৭১ সালের দেশ বিরোধী রাজাকারদের বিচারের কাজ চালিয়ে যাচ্ছে এবং কথা উঠেছে ঐ সময়ের পাকিস্থানী যুদ্ধ অপরাধীদের বিচারের। হটাত এই সময় শেখ হাসিনার সরকারকে কোন বিপদে ফেলানোর জন্য পাকিস্থানী সামরিক জান্তা আইয়ুব খানের Essential Services (second) Ordinance,1958 শুধু মাত্র বিমানের জন্য জারী করার প্রয়োজন হল ? হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যাহারা কাজ করেন তারা খুবই ভাল্ভাবে জানেন এখানে বিমানের সমস্যা নয়, সমস্যা CIVIL AVIATION এর। Departure belt ৫টির মধ্যে সব সময় ২/৩ টি নষ্ট থাকে। Arrival belt ৮টি অর্থাৎ ১ঘন্টায় একসাথে ৮টির বেশী Arrival Aircraft এর baggage Service এর Scope নাই। পৃথিবীর অন্য দেশে যে কয়টি Parking Bay প্রায় সেই কয়টি Arrival Baggage Belt থাকে। এই Airport এ Civil Aviation এর Staff কম থাকায় তারা K P I zone এ আনসার দিয়ে কাজ করায় । হ্যাঁ স্বীকার করি বিমানের কিছু দুর্বলতা। যেমন Equipment এবং Proper Handling Staff Shortage. কিন্ত বিমান প্রতিনিয়ত তার দুর্বলতা কাটিয়ে উঠার চেষ্টা করছে। এই মাসেই মুটামুটি পর্যাপ্ত Equipment আসবে। Hire এ লোক না নিয়ে অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগ চলছে এবং তাদের স্থায়ী করার প্রক্রিয়া চলছে। Aviation বিশেষজ্ঞরা ভাল্ভাবে জানেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর A ক্যাটাগরিতে উঠতে পারছে না Civil Aviation এর দুর্বলতার কারনে, বিমানের নয়। এই সময় বিমান সিবিএ আওয়ামীলীগের অঙ্গ সংগঠন হিসেবে সোচ্চার থেকে বিমানকে বাচাবে এবং সরকার বিরোধী কাজ রুখে দিবে।
Hasan Sajid : অসাধারণ। যথাযথ ভাবে বলেছেন মশিকুর ভাই।

Farhana Akhter : Appreciated ? Go ahed leader .

Amimul Ehsan Ahmed : Well Presented dear leader

Mohammad Ismail Buiyan : Excillent! Go ahead, we all are with you.

Ziaul Mojumder ßaßu : Very Nice Speech Leader…!!
Hats Off…!

Ashraful Kabir Sarkar : Well said..bro

Mehedi Hasan Kebria : স্যার কিছু দালালদের কথায় এই কাজ হয়েছে। আপনি সাহসের সাথে এগিয়ে চলেন আল্লাহ্‌ সাহায্য পাবেন।

Mohammad Abdus Sattar : excellent and true writings—————————

Baten Bablu : Oshadaron likhesen….shohojugitay hat barabo

Mahtab Uddin : Allah always will be helped our

Adrian Shourav : Nice post sir..

Abs LoVelu : Sir go ahead
We all are with you.

Abdul Hakim : এ তুফান ভারি,দিতে হবে পাড়ি,নিতে হবে তরী পার। চমৎকার লিখেছেন।

Kabir Hossen Tuhin : Wel said boss . We are united ,..

Morshedul Islam : go ahead Binan Bangladesh airlines.

Morshed Alam : Excellent expression in present situation .

Sujan Mridha : লেখাটি অনেক তথ্য বহুল ও গভীর তাৎপর্যপূন্ন

Amir Hossain : You are right leader.

Jahirul Islam Babu : সাবাস সাবাস

Waliul Islam : চমৎকার লেখা।

Tajrul Islam : Very Nice Speech Leader,go ahead,Allah varsha .

Shahed Islam : Excellent bhi….thanks

Masud Karim : অসাধারণ

Mehaid Hasan Sabbir : thanks sir

Eamin Ahmed EA : অসাধারণ। যথাযথ ভাবে বলেছেন! mama

Barakat Jaki : lekhata jodi doinik prothom alo te kolam hisebe asto onk valo hoto……….

Mosaddeque Ahmed : যথার্থ সত্য ও শক্ত কথা বলেছেন ভাই এবং সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার এই লেখার প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষিত হউক

Abdul Mabud :
No automatic alt text available.

Md Saidul Islam : Thanks lot for writing the message

Rozi Rose : I like it

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.