ভারতের সিরিজ জয়কে পাত্তাই দিচ্ছেন না ইউসুফ!

ভারতের সিরিজ জয়কে পাত্তাই দিচ্ছেন না ইউসুফ!

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়কে পাত্তাই দিতে রাজীন নন পাকিস্তানের সাবেক অল-রাউন্ডার মোহাম্মদ ইউসুফ। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে সরফরাজ আহমেদের দল গেলে পাকিস্তানও জিতত বলে মন্তব্য করে বিপদেও পড়েছেন তিনি। সোশ্যাল সাইটজুড়ে তার এই মন্তব্য নিয়ে চলছে ট্রলিং।

সদ্য অস্ট্রেলিয়ায় বর্ডার-গাওস্কর ট্রফি জিতেছে ভারত। এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতে নতুন ইতিহাস লিখেছে বিরাট কোহলির দল। যা নিয়ে ক্রিকেটাঙ্গনে এখনও আলোচনা চলছে। ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান; কিংবদন্তি অল-রাউন্ডার ওয়াসিম আকরাম, শোয়েব আখতাররা।

কিন্তু মোহাম্মদ ইউসুফ ভারতের জয়কে তেমন কৃতিত্বের বলে মনে করছেন না। তার এই বক্তব্যই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পাক সাংবাদিক সাজ সাদিক। আর তার পরই ট্রোলড হচ্ছেন তিনি। বলা হচ্ছে, আইসিসি টেস্ট র‌্যাকিংয়ে যে দল ৬ নম্বরে, যাদের পয়েন্ট ভারতের অর্ধেক, তারা অস্ট্রেলিয়াকে হারাতই, এতটা নিশ্চিত হচ্ছেন কী করে ইউসুফ।

কেউ বলছেন, চেতেশ্বর পূজারা-বিরাট কোহলি না থাকাতেই জিতত পাকিস্তান। নিউজিল্যান্ডকে টেস্ট সিরিজে হারানো যায়নি, সেটাও মনে করিয়ে দিয়েছেন কেউ কেউ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.