ইয়েমেনে ফের বড় ধরনের ড্রোন হামলার হুমকি হুথিদের

ইয়েমেনে হুথি গোষ্ঠী আরও বড় ধরনের ড্রোন হামলার হুমকি দিয়েছে। গত সপ্তাহে ইয়েমেন সরকারের সামরিক পার্কে একটি মারাত্মক হামলার পর রোববার ইরান সমর্থিত গোষ্ঠী হুথি এ হুমকি দেয়। এ খবর জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম ইয়ানা সাফাক।

খবরে বলা হয়, জাতিসংঘ শান্তি প্রচেষ্টার মধ্যে এ ধরণের হুমকি উত্তেজনার সৃষ্টি করেছে বলে মনে করা হয়।

হুথি মুখপাত্র ইয়াইয়া সারিয়া বলেন, বৃহস্পতিবার সেনা অধ্যুষিত লাহাজ প্রদেশে ড্রোন হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। যা আগ্রাসনের বিরুদ্ধে বৈধ অভিযান।

তিনি বলেন, স্থানীয়ভাবে তৈরিকৃত ড্রোন মজুদ করা হচ্ছে।

রাজধানী সানাতে হুথিদের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সারেয়া বলেন, শীঘ্রই কৌশলগতভাবে মজুদকৃত ড্রোন দিয়ে একই সময়ে একাধিক সন্মুখ যুদ্ধে অভিযান চালানো হবে।

এদিকে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় আহত ইয়ামেনী শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা সালেহ তামাহ মারা গেছেন। সৌদি সেনাদের দখলে থাকা ইয়েমেনের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে হুথি সমর্থিতরা গত বৃহস্পতিবার ওই হামলা চালায়।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানায়, গত বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লাহিজ প্রদেশের আল-আনাদ সামরিক ঘাঁটিতে প্যারেড চলার সময় হুতি বিদ্রোহীরা ড্রোন হামলা চালায়। এতে গোয়েন্দা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সালেহ তামাহ আহত হন।

হাসপাতাল সূত্র এএফপিকে নিশ্চিত করেছে জেনারেল তামাহর দেহে বেশ কয়েকটি অপারেশন চালানো হয় কিন্তু তিনি আজ (রোববার) সকালে মারা যান।

বৃহস্পতিবারের ওই হামলায় অন্তত সাতজন পদস্থ সেনা কর্মকর্তা মারা গেছেন। এছাড়াও ১১ জন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা আহত হয়েছেন। আহতদের মধ্যে ইয়ামেনের ডেপুটি চিফ অফ স্টাফ সালেহ আল যানদানি, সিনিয়র আর্মি কমান্ডার ফাদেল হাসান এবং লাহিজের গভর্নর আহমদ আবদুল্লাহ তুর্কিও রয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.