বিশ্বব্যাংকের দায়িত্ব নিচ্ছেন না ইভাঙ্কা ট্রাম্প

বিশ্বব্যাংকের দায়িত্ব নিচ্ছেন ইভাঙ্কা ট্রাম্প। এ খরব নিশ্চিত করেছে হোয়াইট হাউস। হোয়াইট হাউস বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা নিজেই একজন যোগ্য প্রার্থী খোঁজার কাজে ব্যস্ত রয়েছেন। ইভাঙ্কা হচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পের একজন শীর্ষপর্যায়ের উপদেষ্টা।

ইভাঙ্কা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হচ্ছেন বলে সম্প্রতি যে গুজব ছড়িয়ে পড়েছিল। এটি নাকচ করে দিয়ে হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক উপপরিচালক জেসিকা দিত্তো সোমবার বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে বর্তমান প্রেসিডেন্ট জিম ইয়ং কিম গত সপ্তাহে তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। তার স্থলাভিষিক্ত করার জন্য এখন যোগ্য প্রার্থী খোঁজা হচ্ছে।

দিত্তো বলেন, ইভাঙ্কাকে নিয়ে যে খবর ছড়িয়েছে তা সঠিক নয়। গত দুই বছর ধরে তিনি যেহেতু বিশ্ব ব্যাংকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন সে কারণে তিনিও এ প্রতিষ্ঠানের নতুন প্রধানকে মনোনীত করার প্রক্রিয়ায় জড়িত রয়েছেন।

সাধারণত বিশ্বব্যাংকের প্রধানের পদে মার্কিন প্রেসিডেন্ট একজন প্রার্থী মনোনীত করে তা ব্যাংকের ১৮৯ সদস্যের পরিচালনা বোর্ডের সামনে উপস্থাপন করেন। তারাই নতুন প্রধানকে অনুমোদন দিলে তিনি চূড়ান্তভাবে মনোনীত হন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.