ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল, আত্মহত্যা করতে চেয়েছিলেন জয়া

ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল, আত্মহত্যা করতে চেয়েছিলেন জয়া।

অভিনেত্রী হিসাবে জয়া প্রদার খ্যাতির কথা সবাই জানেন। দক্ষিণী ছবি থেকে বলিউডে পা রাখা এই সুন্দরী অভিনেত্রীর দখলে রয়েছে একাধিক হিট ফিল্ম। পরবর্তীকালে জয় প্রদা ফিল্ম থেকে রাজনীতিতে পদার্পণ করেছেন। সমাজবাদীর পার্টিতে একটা সময় প্রথমের সারিতে ছিলেন জয় প্রদা।

রাজনীতির সুবাদেই তাকে বহু নেতামন্ত্রীর সঙ্গে সভা, বৈঠকে যেতে হয়েছে। তবে একটা সময় সমাজবাদী পার্টির নেতা অমর সিং-এর সঙ্গে জয়ার ভুয়া ছবি প্রকাশ্যে আসে। আর সে কারণেই অপমানে জীবনের একটা সময় আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছিলেন জয়া। সমাজবাদী পার্টির নেতা আজম খানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জয়া জানান, তার ওপর অ্যাসিড হামলা চালাতে চেয়েছিলেন আজম খান।
জয়া বলেন, অমর সিং তার কাছে গড ফাদারের মত। আর সেই গডফাদারকে নিয়ে অপমানজনক ছবি প্রকাশ্যে আসায় সমাজবাদী পার্টির নেতা আজম খানের দিকেই অভিযোগ এনেছেন জয়া। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ সম্পর্কে বিভিন্ন ঘটনা জানিয়েছেন অভিনেত্রী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.