ভারতীয় ১০০টি সাইট হ্যাক করল পাকিস্তানি হ্যাকাররা

এবার ভারতের ১০০টি ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা। পুলওয়ামা হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে যে বাকযুদ্ধ চলছিল, সেই যুদ্ধের প্রভাব পড়েছে অনলাইনেও।

ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ এর খবরে বলা হয়, ১০০ সাইট হ্যাক করা ওয়েবসাইটের মধ্যে বিজেপির নাগপুরের দফ্তর ও গুজরাটের অফিসিয়াল ওয়েবসাইটও রয়েছে ৷ হ্যাক করা হয়েছে বিজেপি নেতা আইকে জাদেজার ব্লগও ৷

তবে এ ঘটনা প্রথম নয়, এর আগে শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটও হ্যাক করার চেষ্টা করা হয়৷ পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছিল ওই হ্যাকের পেছনে ছিল ভারতীয় হ্যাকাররা ৷

প্রযুক্তির এ সময়ে এখন অনলাইন যুদ্ধে প্রতিপক্ষকে সহজেই ঘায়েল করা যায়। ওয়েবসাইট হ্যাকের মাধ্যমে সে চেষ্টাই করে হ্যাকাররা। পাক-ভারত সরাসরি যুদ্ধে না জড়ালেও অনলাইনে উভয় দেশের নাগরিকরাই তুমুল লড়াই চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে কয়েকজন সেনা সদস্যের বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.