আফ্রিকার মতো পাকিস্তানকেও নির্বাসিত করা হোকঃ বিনোদ রাই

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ভারতের ৪৯ সিআরপিএফ সদস্য মারা গেছেন। নৃশংস সেই হামলায় পাকিস্তান জড়িত, এমনটিই দাবি করছে ভারত।

এই জঙ্গি হামলাকে কেন্দ্র করে জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতকে না খেলার পরামর্শ দিচ্ছেন সৌরভ গাঙ্গুলীসহ ভারতের সাবেক তারকা ক্রিকেটাররা।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরসের প্রধান বিনোদ রাই বলেন, দক্ষিণ আফ্রিকার সঙ্গে যেটা করা হয়েছিল, ঠিক তেমনটাই হওয়া উচিত পাকিস্তানের সঙ্গে। পাকিস্তানকেও খেলাধুলা থেকে নির্বাসিত করা উচিত।

বিনোদ রাই আরও বলেন, ক্রিকেট খেলুড়ে সব দেশগুলোর উচিত একজোট হয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা।

উল্লেখ্য, বর্ণবৈষম্যকে সমর্থন করায় ১৯৭০ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত ২১ বছর দক্ষিণ আফ্রিকাকে ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.