ড্রোন হামলার জবাবে ২২ ইয়েমেনিকে হত্যা সৌদি জোটের

ড্রোন হামলার জবাবে ২২ ইয়েমেনিকে হত্যা সৌদি জোটের।

সৌদিতে ইরান-সমর্থিত হুথিদের হামলার জবাবে সৌদি জোট বিমান হামলা চালায় ইয়েমেনে। এতে ২২ ইয়েমেনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে নারী ও শিশু রয়েছে। চলতি সপ্তাহে দেশটির পূর্বাঞ্চলীয় গ্রামে এ হামলা হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। খরব রয়টার্স।

ইয়েমেনে জাতিসংঘের মানবাধিকার সংস্থা হাসপাতালের বরাত দিয়ে জানান, সোমবার হাজা প্রদেশের কুশার জেলায় হামলায় ১০ নারী, ১২ শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১৪ জন রয়েছে যাদের বয়স ১৮ বছরের নিচে।

ইয়েমেনে জাতিসংঘের সমন্বয়ক লিজ গ্রেনড এক বিবৃতিতে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।গত চার বছরে সৌদি জোটের হামলায় দেশটিতে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

বেসামরিক জনগণের ওপর যুক্তরাষ্ট্র সমর্থিত সৌদি জোটের হামলার ঘটনায় সমালোচনা করেছে জাতিসংঘ।এ ঘটনায় সৌদি জোট কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এর আগে সৌদি আরবের আবদা বেসামরিক এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে এটি ভূপাতিত করছে সৌদি আরবের বিমানবাহিনী। তবে এটি ইরানি তৈরি বলে দাবি করছে সৌদি আরব।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার এ ড্রোন হামলা চালানো হয়। এটি পরীক্ষা করে সৌদি জোট জানায়, এর বৈশিষ্ট্য দেখে মনে হচ্ছে এটি ইরানি তৈরি।

জোটের মুখপাত্র কর্নেল, তুর্কি আল মালিকি ইরান সমর্থিত হুথি জঙ্গিদের সতর্ক করে বলেন, বেসামরিক লোকদের হামলার লক্ষ্য বন্ধ করতে হবে। তিনি বলেন, হুমকি মোকাবেলায় জোট আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুসরণ করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.