মুম্বাইতে ফুটওভার ব্রিজ ধসে নিহত ৪

ভারতের মুম্বাইতে ফুটওভার ব্রিজ ধসে চারজন নিহতের খবর পাওয়া গেছে। এতে ৩৪ জন আহত হয়েছে। এ ঘটনায় ভেঙে পড়া ব্রিজের নিচে বেশ কয়েকজন আটকা পড়েছে বলে জানা গেছে। আহতের উদ্ধার করে স্থানীয় সেন্ট জর্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী টার্মিনাস রেলওয়ে স্টেশনের ফুট ব্রিজ ভেঙে এ ঘটনা ঘটে।

মুম্বাই পুলিশ জানিয়েছে, এক নম্বর প্লাটফর্মের উত্তর প্রান্তে ‘টাইমস অব ইন্ডিয়া’ ভবনের কাছের ফুট ব্রিজে এই দুর্ঘটনাটি ঘটেছে।

ঘটনাস্থলে পৌঁছেছে মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনে উদ্ধার কর্মীরা। রেল মন্ত্রণালয় জানায়, এই ব্রিজটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের। যদিও ঘটনাস্থলে পৌঁছেছেন রেলমন্ত্রণালয়ের কর্মকর্তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.