হামলাকারীদের জানাজা পড়তে অনুমোতি দেবে না মুসলিমরা

হামলাকারীদের জানাজা পড়তে অনুমোতি দেবে না মুসলিমরা।

শ্রীলংকায় কয়েকটি গির্জা ও হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ক্ষুব্দ হয়েছেন দেশটিতে থাকা সংখ্যালঘু মুসলিমরা। এ হামলায় তারা দুঃখ প্রকাশ করেছেন। শ্রীলঙ্কার ইমামদের প্রধান সংগঠন এসিজেইউ জানিয়েছে, আত্মঘাতী বোমা হামলাকারীদের মরদেহ গ্রহণ করবে না তারা। মসজিদে তাদের জানাজা পড়ানোর অনুমোতি দেবেন না বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার কলম্বোয় এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান সংগঠনটির নেতারা। তারা বলেন, নিরাপরাধ সাধারণ মানুষের ওপর যারা এই নৃশংসতা চালিয়েছে, তারা আমাদের কেউ নয়।

একই সঙ্গে সংবাদ সম্মেলনে এসিজেইউর নেতারা এই ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানান এবং দেশটির কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন যাতে দোষীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হয় এবং তাদের সর্বোচ্চ কঠোর শাস্তি দেয়া হয়।

প্রসঙ্গত, রোববার শ্রীলংকায় ইস্টার সানডেতে কয়েকটি গির্জা ও হোটেলে বোমা হামলায় দেশটিতে ২৫৯ জন মারা যান। এতে ৩৮ বিদেশি মারা যান বলেও জানানো হয়। এ হামলায় বাংলাদেশি আট বছরের শিশু জায়ান চৌধুরী মারা যায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.