জন্মদিনে রাহুলকে শুভেচ্ছা জানিয়ে দীর্ঘায়ু কামনা করলেন নরেন্দ্র মোদি

জন্মদিনে রাহুলকে শুভেচ্ছা জানিয়ে দীর্ঘায়ু কামনা করলেন নরেন্দ্র মোদি।

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর জন্মদিনে বুধবার শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রাহুলের ৪৯তম জন্মদিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে টুইট করেন মোদি। খবর এনডিটিভির।
শুধু প্রধানমন্ত্রী নন, নিজ দলের নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন রাহুলকে। রাহুলও তাদের ধন্যবাদ জানিয়েছেন।
জাতীয় নির্বাচনের প্রচারাভিযানে গত এপ্রিল-মেজুড়ে র‌্যাফেল যুদ্ধবিমান ক্রয় নিয়ে দুর্নীতিসহ মোদির বিরুদ্ধে কংগ্রেসসহ বিরোধী দলের স্লোগান ছিল ‘চৌকিদার চোর হে’।
কিন্তু সব কিছু ভুলে গিয়ে প্রধান বিরোধী দলের সভাপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভালো একটি দৃষ্টান্ত স্থাপন করলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.