ফ্রান্সে মসজিদে বন্দুকধারীর হামলা, ইমামসহ গুলিবিদ্ধ ২।
ফ্রান্সের এক মসজিদে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে ওই মসজিদের ইমামসহ ২ জন আহত হয়েছেন।হামলার পর হামলাকারী নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করে।
বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর ব্রেস্টের আটলান্টিক কোস্ট এলাকার সুন্নাহ দ্য ব্রেস্ট মসজিদে এ হামলার ঘটনা ঘটে।
বন্দুক হামলার কারণ এখনও স্পষ্ট হয়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। খবর ওয়াশিংটন পোস্টের। গুলিবিদ্ধ মসজিদের ইমামের নাম রশিদ আবু।
এ ছাড়া আহত অপর ব্যক্তি ও হামলাকারীর ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।